গতকাল শাহবাগ সহ সারাদেশে ১ কোটি মোমবাতি জ্বালানো হইসে । ১টি মোমবাতির দাম ৫টাকা হলে ১ কোটি মোমবাতি=৫ কোটি টাকা ! লোক দেখানোর জন্য আর পাবলিসিটির জন্য মোমবাতি জ্বালানোর পিছনে এত টাকা খরচ না করে এই টাকা কি ৫০০ গরিব মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া যেত না ?! দরকার হলে গরিব হতদরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার গুল কে শাহবাগের মুক্তমঞ্চে তুলে দিয়ে টাকাটা দেওয়া হোক । এতে পাবলিসিটিও হয়ে যাবে আর ৫০০ মুক্তিযোদ্ধা পরিবারের সাহায্য করা হবে, সম্মান করা হবে সকল মুক্তিযোদ্ধাকে । অনেক মুক্তিযোদ্ধা পরিবার আছে যাদের ৩ বেলা খাওয়ার টাকা নাই রিকশা চালিয়ে জীবিকা নিরবাহ করে কত পরিবার অবহেলিত কত মুক্তিযোদ্ধা নির্মম অসুস্থ জীবন যাপন করছে , রাজাকারের ফাঁসি হলে ও কি আর না হইলে ও বা কি আসে যায় তাতে দেশের আখেরে কোন লাভ হবে, না মুক্তিযোদ্ধা পরিবারের কোন লাভ হবে
আর তাছাড়া আমি নিশ্চিত সারাদেশের যত মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে তাতে সবাই যদি ১০-২০টাকা করেও দেয় তাহলেও কয়েক কোটি টাকা সংগ্রহ হয়ে যাবে ।
আর এই পরিমাণ অর্থ দিয়ে অনেক অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সচ্ছলতার পথ দেখান যাবে, সত্যিকারের সম্মান প্রদর্শন করা হবে মুক্তিযোদ্ধাদের ।
এই আন্দোলনের আহ্বায়ক এবং নেতৃত্বদানকারীদের প্রতি তাই আমার অনুরোধ থাকবে পাবলিসিটি আর লোক দেখানোর জন্য অযথা এক কোটি মোমবাতি জ্বালিয়ে প্রতীকি সম্মান প্রদর্শন না করে আসুন আমরা সত্যি সত্যি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চেষ্টা করি । তাঁদের কাছে আমাদের যে অপূরণীয় ঋণ তা কিছুটা হলেও শোধ করার চেষ্টা করি ।
সত্যি সত্যি সফল করি এই গণ আন্দোলনকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



