গল্পটি অনেকেরই জানা , তার পরেও বলি -
চেতনা আর খুশী দুই বোন । বড় বোন চেতনা তার স্বামীকে নিয়ে এক রুমের এক ফ্ল্যাটে ঢাকায় থাকে । ছোট বোন খুশী আসে তাদের বাড়িতে বেড়াতে । অফিসে যাবার সময় চেতনার স্বামী বলে যেহেতু খুশী মেহমান তাই খুশী যাতে রুমের একমাত্র খাটে রাতে ঘুমায় ।
এদিকে বড় বোন ও দুলাভাই রাতে মাটিতে ঘুমাবে এটা ছোট বোন খুশী মেনে নিতে নারাজ । জোর করেই চেতনাকে সে খাটে শুতে দেয় , নিজে নিচে শোয় । এদিকে গভীর রাতে চেতনার স্বামী বাসায় এসে উত্তেজিত হয়ে অন্ধকার ঘরের মেঝেতে খুশীকে চেতনা মনে করে জাপটে ধরে । রতিক্রিয়ার শেষ অবস্থায় খুশী অস্পষ্ট ভাবে বলে উঠে - আমি খুশী ।
তৃপ্ত চেতনার স্বামী বলে উঠে - আমিও খুশী ।
মিরপুরের জল্লাদ কাদের মোল্লার বিচারের রায় বের হয়েছে ।
অসংখ্য হত্যা-খুন-ধর্ষণের সাজা যাবজ্জীবন কারাদণ্ড !!!!!!!!!!!!!!!!!!!!!
বিচারে আওয়ামী লীগ খুশী - তারা জোর গলায় বলবে - আমরা বিচার করেছি ।
বিচারে জামাত খুশী - তাদের নেতার ফাঁশি হয়নি ।
অন্ধকারে অবশ্য চেতনার স্বামী ও খুশীর মত কত কিছু লেনদেন হয়েছে কে জানে ?
আর গল্পের চেতনার মত আমাদের স্বাধীনতার চেতনা আজ নাক ডেকে ঘুমাচ্ছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


