শিক্ষার্থীদের এই উদ্যোগকে গঠনমূলক কাজে লাগাতে হবে
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কমলাপুর রেল স্টেশনে নেমে উবার এর গাড়ি নিয়ে রওনা হলাম ফুলার রোডের দিকে। রাস্তায় খুব জ্যাম, প্রায় ৪ ঘন্টা যাবৎ জ্যামে আটকা। কিছুক্ষণ পরে দেখি স্কুল ড্রেস পরা ২জন মেয়ে আসলো গাড়ির সামনে, ড্রাইভারকে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললো এবং সব ঠিক আছে দেখে ছেড়ে দিল। বিষয়টাকে নিয়ে অনেকের বিরূপ মন্তব্য শুনতে পেলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই। কারণ ড্রাইভিং লাইসেন্স বিহীন এসব চালকরাই দুর্ঘটনার জন্য দায়ী। কিন্তু সমস্যা হলো, যেসব গাড়ির কাগজপত্র ঠিক আছে তাদের কোনো আইেডনটিটি দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের এই উদ্যোগকে গঠনমূলক কাজে লাগাতে হবে। সেই সাথে খেয়াল রাখতে কোন বিশেষ গোষ্ঠী এটিকে যেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতে না পারে। পক্ষ হতে শিক্ষার্থীদের মাধ্যমে বৈধ গাড়িগুলোকে স্টিকার প্রদানের ব্যবস্থা করতে হবে। যদিও এই কাজটি পুলিশ ও বিআরটিএ করার কথা। কিন্তু সঠিক ও নির্ভেজাল কাজের জন্য শিক্ষার্থীদেরকেই কাজে লাগাতে হবে। সেই সাথে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে হবে। অনেক ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে, যারা বলে শুধু টাকা দিলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এরকম টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া বন্ধ করে প্রকৃত পরীক্ষায় উত্তীর্ণদেরকেই মাত্র লাইসেন্স দিতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন