নিরবতা-নিঃসঙ্গতার প্রতিক হোয়ে-
ভেসে বেড়াতে ভালো লাগেনা।
তোমাকে খুজে ফিরি ব্লগের পাতায়,
অথবা ফেসবুকের স্ট্যাটাসে।
তুমি কি জানো তোমাকে প্রতিটি মুহুর্তে-
খুজে ফিরি ইন বক্সের কথোপকথনে।
সবুজ ইন্ডিকেটর লাইট-
প্রমাণ দেয় তোমার উপস্থিতি।
লাইক আর কমেন্টের বেড়াজালে
যখন তুমি দিশেহারা----
তখন যেমন করে খুজেছি তোমায়।
আজো খুজে ফেরে আমার তৃষিত নয়ন।
শুধু তোমাকেই খুজে ফিরি,বন্ধু আমার।
তুমি জাননা মেয়ে কতটা প্রশান্ত করেছো-
আমাকে দু'দন্ড কথা বলে।
যদিও ইথারে ভেসে আসা কন্ঠস্বর-
তবুও মনে হয়েছে তুমি আছো নিরন্তর।
ভালোবাসা কি জানো মেয়ে-----?
আমার কাছে ভালোবাসা হোচ্ছে
তুমি-তুমি শুধুই তুমি।
আমার চাওয়াটা কি খুব বেশি মনে হয়-
তোমার কাছে?
সানিধ্য পাওয়ার কোন আশা নেই,
তবুও কামণা করি তোমার একটুকু সময়।
হোকনা সেটা ভার্চুয়াল, কিইবা এমন ক্ষতি তোমার?
ল্যাপটপ,সেলফোন কিংবা এন্ড্রয়েডের কোন স্ক্রিনে!
অনেক তারার মাঝখান থেকে খুজে পেয়েছিলাম তোমাকে!
আজ আবার মনে হোচ্ছে তুমি বিলিন হোয়ে যাচ্ছো ঐ আকাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




