লুৎফর রহমানের ছড়ায় কাদের(মোল্লা)সিদ্দিকী!!
আজকে তুমি-
আজকে তুমি হেফাজতের মিছিলে
ভুলেই গেছো একাত্তরে কি ছিলে!
স্বাধীনতার পক্ষে ছিলে অতীতে
বিপথগামী হচ্ছো দ্রুত গতিতে।
নামতে নামতে যাচ্ছো চলে পাতালে
তোমার চেয়ে ঢের স্বাভাবিক, মাতালে।
কঠিন ছানি পড়লো তোমার নজোরে
নিজের পায়ে মারছো কুঠার সজোরে।
হোস্ট তুমি হও আজ ঘাতকের টিভিতে
উইপোকারা তোমার ধ্বসের ঢিবিতে ......।
বঙ্গবীর না রঙ্গবীর?
বঙ্গবীরের ব-এর মধ্যে পড়লো একটা ফোঁটা
কি দাঁড়ালো ওটা ?
বঙ্গবীরের রঙ্গ দেখি রাজাকারের সঙ্গে
নিজের কৃতিত্বকে মোছেন কী অপরুপ ঢঙ্গে!
ভুলুন্ঠিত একাত্তরের বীরযোদ্ধার গৌরব
কলংকিত করেন নিজের সৌরভ!
আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতার লক্ষে,
অবলীলায় ঝান্ডা ওড়ান ঘাতকগুলোর পক্ষে!
ধুলায় লুটায় একাত্তরের মহান বীরের সজ্জা
একাত্তরের "সোনার মুকুট" আজকে জাতির লজ্জ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




