তোমার শহরে কি আর কেউ নেই-
যাকে কষ্ট দিয়ে তুমি সুখ পেতে পারো।
আমাকেই কেনো তোমার প্রয়োজন?
সম্পর্কের নোংরা স্পর্শ আমাকে ছুয়ে যাক-
তা আমি চাইনা।
আমি দুর্বিনিত,আমি ধ্বংস,আমি উদ্দাম-
আমি বিধ্বংসী,আমাকে সম্পর্ক টানেনা।
আমাকে মায়ার বন্ধনে জড়াতে চেওনা।
পাশে বসে,চকলেট,আইসক্রিম বা ফুচকা-
খাওয়ার সঙ্গী আমার প্রয়োজন নেই।
প্রয়োজন নেই অন্ধকারে বসে আলোছায়ার
খেলা দেখার একজন সাথী।
নিয়ম রক্ষার নিয়ম মানতে আমি রাজি নই-
আমাকে আমার মত থাকতে দাও।
আমি নিজেকে উৎস্বর্গ করে দিয়েছি,
মাকে কথা দিয়েছিলাম-জন্মভুমি জননীকে
কখনই ভুলে যাবোনা।
আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,
আমাকে ডাকছে আমার জন্মভুমি
ক্যাটেগরি:
কবিতা
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




