somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোটিশবোর্ড (ইমরান ভাই, হাসিন ভাই ও রিদম ভাই) কে ধন্যবাদ! আমাদের বাকী দাবীগুলো দিকে একটু চোখ রাখুন!

০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে আপডেট চলছে... এই সুযোগে আমাদের সবগুলো দাবী আবার এক যায়গায় তুলে ধরছি। কোনটা মিস হয়ে গেলে কমেন্ট আকারে দিন... মূল পোষ্টে এড করা হবে-

যা এখনো বাস্তবায়িত হয়নিঃ
-----------------------------------
** হোম পেজে যেরকম অনলাইন নিকগুরো দেখা যায় সেরকম পোষ্ট ওপেন করলে সে পোষ্টটি কে কে ভিজিট করেছে তাদের নিক বা দিকের খালি যায়গাটায় দেখানো ব্যাবস্থা করা হোক।
** সাথে এই পোষ্টটি কতবার ভিজিট হলো এটা শো করা হোক।
** ব্লগারদের নিকের সাথে সতর্কীকরন লেভেল সংযুক্ত হোক। যারা ব্লগের নিয়মকানুন মানবে না তাদের সতর্ক করা হবে লেভেল সেটের মাধ্যমে। এবং তারা যেখানেই মন্তব্য করুক না কেন নিকের সাথে তার লেভেল শো করবে। তাতে সবাই বুঝতে পারবে কার মন্তব্য গায়ে না মাখলেও চলবে। কারন অনেকের বিরুপ মন্তব্যের কারনে অনেক ব্লগার ব্লগিং করা বন্ধ করে দিয়েছে।
** কবিদের জন্য একটি সেকশান। যেরকম বিশ্বকাপ সংক্রান্ত একটি সেকশান দেয়া হয়েছে নতুন সেরকম কবিতার জন্য সেকশান চাই।
** যেকোন পেজ থেকে নিজের ব্লগে যাবার একটা লিংক
** সার্চ পেজ এ হোম পেজ এর লিংক
** ব্লগার খুঁজে বের করার অপশন বা পেজ
** পোষ্ট করে ফেলার পর ছবি মুছার অপশন থাকতে হবে।
** ব্লগে ফ্লাড কন্ট্রোলার দেয়া হোক- পলিসি হতে পারে কেউ যত ইচ্ছা পোষ্ট করতে পারবেন.. কিন্তু প্রতি ঘন্টায় একটার বেশী মেইনে আসব না... মানে প্রতি ঘন্টা একটি পোষ্টই মেইনে আনতে পারবেন ব্লগার রা।
** সাম্প্রতিক মতামতের যে লিংক আমরা দেখতে পাই ডানদিকে.. সেই লিংকের পাশে () এর ভেতর ঐ ব্লগে কতটি কমেন্ট হলো এবং ব্লগটি কে লিখেছেন তা দেখার ব্যাবস্থা করতে পারেন। এটার দরকারী একটি জিনিস। বিশেষ করে নতুন কমেন্ট পড়েছে কিনা বুঝার জন্য এবং কে লিখেছেন জানার জন্য।
Example:
* দুঃখিত হয়ত সমস্যা কম্পিউটারেই (12) - রিফাত
* জরিপঃ আগামী বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক? (125) - ত্র্রিভুজ
* গাংচিল (15) - শাওন

** প্রত্যেকের হোম পেজে কোথায় কোথায় কমেন্ট করেছেন সেই লিংকগুলো দেখার ব্যাবস্থা করলে ভাল হয়। আমি তো ম্যানুয়্যালী করছি কাজটি.. কিছুটা বিরক্তিকর।
** আরেকটা জিনিস দিলে আরো ভাল হবে। তা হলো বিষয় ভিত্তিক একটি পৃষ্ঠা। আমরা ব্লগে লিখার সময় লিখে থাকি এই ব্লগটি কি নিয়ে। সেই কি গুলো নিয়ে একটি পৃষ্ঠা।
** সর্বোচ্ছ ব্লগারদের লিষ্ট আছে বামে.. কিন্তু সর্বোচ্চ কমেন্টকারীদের লিষ্ট নেই কেন? আজকের সর্বোচ্চ কমেন্টকারী বা এই সপ্তাহের সর্বোচ্চ কমেন্টকারী এবং এই পর্যন্ত সর্বোচ্চ কমেন্টকারীদের লিষ্ট দিতে হবে।
** সাম্প্রতিক মতামতের নিচে 'কমেন্ট হিস্টোরী' বা এরকম একটি নামে লিংক এড করুন। যেখানে ক্লিক করলে একটি পেজ আসবে যাতে কয়েক শত ব্লগ এর লিংক দেখা যাবে যাতে সম্পতি মতামত দেয়া হয়েছে।
** কমেন্ট এর সাথে তারিখ ও সময় উল্লেখ থাকলে ভাল হতো।
** কমেন্ট করে ফেলার পর মডিফাই করা যায় না। এই মডিফাই করার অপশনটা থাকা উচিৎ। আমি যেসকল কমেন্ট করব... তা পরবর্তি 15মিনিটের ভেতর মডিফাই করতে পারব এরকম একটি অপশন দেয়া উচিৎ। তবে এনিটাইম মডিফাই করার অপশন না দেয়াই ভাল। টাইম লিমিট থাকতে পারে তাতে।

-=- বাকী আইডিয়্যাগুলো এড করছি একটা একটা করে -=-

কিছু মামা বাড়ির আবদার :

** ব্লগের লেখকদের নিয়ে তিনমাস অন্তর অন্তর পার্টি দেয়া হোক। আমরা আইআরসিতে এরকম অনেক পার্টির আয়োজন করতাম আগে। এতে ব্লগারদের মাঝে চমৎকার বন্ধুত্ব সৃষ্টি হতে পারে।
** প্রতি বছর ব্লগ সাময়িকী বের করা হোক। তাতে সেরা সেরা পোষ্টগুলো কমেন্ট সহকারে থাকবে। দরকার হলে আমরা সাহায্য করব এডিটিংয়ে।

** সেরা ব্লগার এর পাশা পাশি বেষ্ট পোষ্টও নির্বাচন করতে পারেন। তবে এটার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হবে জানি.. তাই কিছু মডারেটর নিতে পারেন।

=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=

**** ব্লগার বন্ধুরা আপনাদের যুক্তিসংগত কোন দাবী থাকলে নিচে কমেন্ট আকারে দিতে পারেন।

সূত্র: Click This Link

বাস্তবায়িত হয়ে গিয়েছে এমন সব পুরানো আইডিয়্যাঃ
** ঐ দিন একটা পোষ্ট দেখলাম আমারদের পোষ্টগুলে কি হারিয়ে যাবে বা এই ধরনের একটি চিন্তামূলক। এটা সত্যিই চিন্তার ব্যাপার। কতৃপক্ষকি দয়া করে একটি সার্চ ইঞ্জিন দেবেন সাইটে? সার্চ ইঞ্জিন বানানো অল্প সময়ের কাজ আপনারা জানেন।
** আমরা পরের পাতা, পরের পাতা ক্লিক করতে করতে পুরানো ব্লগ ঘাটতে পারি। এখানে গুগলের মত 1 2 3 4 5 6 7 8 9 10 সিষ্টেম দিলে খুব ভাল হতো।
** ফন্ট ইনষ্টল করা নিয়ে এখানে খুব মজার একটি ব্যাপার করা হয়েছে। কেউ মজিলা দিয়ে ঢুকেই কতগুলো হিজিবিজি লেখা দেখে। ফন্ট যে ইনষ্টল করে বাংলা ব্যাবহার করবে সেই লিংকটাও বাংলায় লিখা। লিংকটা ইংরেজীতে দিবেন কি !
** ব্লগের কমেন্ট এর নিক থেকে ব্লগে যাবার অপশন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৬ সকাল ৯:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×