somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

লালন কবিতা

লিখেছেন parvaj, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

জানা উচিত বটে নূরের ভেদ-বিচার।
নবীজী আর নিরুপ খোদা নূর কি প্রকার।।
নবীর যে আকার ছিলো
তাহাতে নূর চোঁয়ার বলো
নিরাকারে কি প্রকার
নূর চোঁয়ায় খোদার।।
আকার বলিতে খোদা
শরাতে নিষেধ সদা
আকার বিনা নূর চোঁয়ানো
প্রমান কি তার।।
জাত এলাহি ছিল জাতে
কিরুপে এলো ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘেঁচে অন্ধকার।। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     ১ like!

প্রত্যাবর্তন

লিখেছেন বেনামি মানুষ, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

বাবা মারা যাবার পর যেই বড় ভাই আমাদের অভিভাবক হবার কথা ছিলো, বাবা মারা যাবার বছর দুইতিনেকের মাথায় সে হঠাৎ কেমন যেনো হয়ে গেলো। তাঁর হাসি-আনন্দ, খেয়াল-খুশি, ইচ্ছা-অনিচ্ছা কিছুই আর পূর্বের মতো নেই।
ব্যবসায় নিয়ে একদম ব্যস্ত, কথা একেবারেই কম বলে। মেজাজ চড়া থাকে, এবং সময় সময় বায়বীয় নেশায় বুদ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৪৪ বার পঠিত     ০ like!

ঢাকায় চাঁদাবাজী , খোলামেলা ভাবে চলে সব ........।

লিখেছেন রানা হোসেন, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
৪ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ০ like!

যাপিত দিনের দিনলিপি

লিখেছেন নয়ন বিন বাহার, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

এক.

তুমি একটা সেলফিস!
- তুমি আমাকে কখনো মাছ বিক্রি করতে দেখেছ?
নাতো!
- আমার বংশের ভিতরে কেউ কখনো মাছ বিক্রি করেনি।
তো?!
- তাহলে তুমি আমাকে মাছ বিক্রি করতে বলেছ কেন?
কই, কখন তোমাকে আমি মাছ বিক্রি করতে বললাম?
- সেলফিস বলনি?
হ্যাঁ বলেছি তো।
- সেলফিস মানে কি? সেল- বিক্রয়; ফিস মানে মাছ, এটাতো সবাই জানে।
B:-/... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৬ বার পঠিত     ০ like!

এক যুগ ধরে আমি তোমাকে দেখি না //

লিখেছেন রোদেলা, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

এক যুগ হয়ে গেল তোমাকে দেখি না ;
তোমাকে না দেখতে দেখতে তোমার মুখ অচেনা হয়ে যাবে,
তোমার কন্ঠ না শুনতে শুনতে তোমার স্বর অচেনা হয়ে যাবে,
সত্যিই কি তুমি আমার সবচেয়ে অচেনা মানুষটি হতে যাচ্ছো?
সত্যিই কি আমাদের সময়গুলো তুমি ভুলে যাচ্ছো?
তুমিইতো বলেছিলে ব্ল্যাক স্ক্রিনে তুমি আমার শরীরের তরতাজা ঘ্রাণ পাও ;
তুমিই... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ৮৪৮ বার পঠিত     ৬ like!

তোমাকে চাই

লিখেছেন Akm Khokon, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১০

তোমাকে চাই
-আহমেদ খোকন

তোমাকে চাই কুয়াশার
চাদরে মোড়ানো ঘাসে,
তোমাকে চাই দুপুরের
ক্লান্ত গাঙচিল বেশে।

তোমাকে চাই বিকেলের
গুধূলী প্রাতে,
তোমাকে চাই নিশ্চুপ
জোৎস্না রাতে।

তোমাকে চাই বৃষ্টির
প্রতিটি ফোটাতে,
তোমাকে চাই আড়ালে লুকানো
রোদের আদরে।

তোমাকে চাই পড়ন্ত বিকেলের
রক্তিম আকাশে,
তোমাকে চাই আমার
চলার পথের শেষে।

তোমাকে চাই বাস্তবিক
সুখে আর দুখে,
তোমাকে চাই আমার
শুরু থেকে অনন্তে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ০ like!

প্রয়োজন খোঁজে তোমাকে //

লিখেছেন রোদেলা, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

আটপৌড় জীবনের প্রতি সংকেতে
প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে ।
ঘুম চোখ আড়মোড়া ভেঙে খোঁজে
অচেনা শরীরের ঘ্রাণ ,
বৃষ্টি জলছাট ভেজানো আদা মাখা এককাপ চা
বিষন্ন চেয়ে থাকে তোমার মুখয়বে ।
চলন্ত রাস্তায় আটকে যাওয়া তিন চাকা
চকিত ফিরে পায়-“ওড়নাটা সামলে বসো “
প্রয়োজন উঁকি দেয় চিরচেনা কন্ঠস্বরে ।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৬৪ বার পঠিত     ৪ like!

দাজ্জাল, পবিত্র ভূমি ও দাউদ (আঃ) এর সিংহাসন

লিখেছেন মোঃ আশরাফুজ্জামান, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯


আল্লাহ বনী ইসরাইলকে জানিয়ে দিলেন যে তিনি তাদের কাছে এক নবী পাঠাবেন যিনি হবেন আল-মাসিহ, যিনি দাউদ আঃ এর সিংহাসন থেকে পৃথিবী শাসন করবেন। ইসরাইল তথা জেরুজালেম হল দাউদ আঃ এর সেই সিংহাসন। ঈসা আঃ এর আগমনের পর বনী ইসরাইল তাঁর উপর ঈমান তো আনলো না ই বরং তাঁর বিরুদ্ধে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৮৭ বার পঠিত     ২ like!

সেকালে শান্তিনিকেতনে "........." যেভাবে করা হত ;)

লিখেছেন চেংকু প্যাঁক, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

"... তখনকার শান্তিনিকেতন বলতে বোঝায় : একদিকে আমের বাগান - অন্য দিকে শালের বন, তার মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা। সেখানে ছিল লম্বা বারো-চোদ্দটা চালাঘর, সবই খড়ের ছাউনি। তারই মধ্যে কয়েকখানা কোঠাঘরও ছিল; সেখানে শিক্ষকরা থাকতেন সপরিবারে। একটা মাঝারী চালাঘরে আমরা থাকতাম কয়েকজন - সেইখানেই একটা তক্তপোষে আমার সিট হয়েছিল।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৯৫ বার পঠিত     ৩ like!

শিরোনামহীন...

লিখেছেন অপরিচিত মানব শুণ্য, ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

তোমাকে পাওয়ার জন্য যে সাধনা করি..
তার অর্ধেক সাধনা করলে স্বয়ং সৃস্টিকর্তা মিলবে.....

তবু তুমি চেয়ে আছ অন্যপারে...
ওই পারে কি বেশ সুখ...? বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     ৪ like!

‘লাল বাসে’র ছবি তুলেই ফরম্যাট হয়ে যাচ্ছে মোবাইল!

লিখেছেন ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব, ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৮

‘লাল বাসে’র ছবি তুলেই ফরম্যাট হয়ে যাচ্ছে মোবাইল!


অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসছে টিম অস্ট্রেলিয়া। এমন খবর পেয়ে অফিস থেকে সংবাদ সংগ্রহের জন্য ছুটে গেলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মাঠে গিয়ে জানলাম বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিক সম্মেলন করবেন বনানীতে। তাই সেখানে ছুটে গেলাম। ভীষণ খুশি... বাকিটুকু পড়ুন

৪৭ টি মন্তব্য      ২৫০৩ বার পঠিত     ১ like!

পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবির তিন বছর, নিহতদের স্মরণে কবিতাঃ অব্যবস্থাপনার বলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

অব্যবস্থাপনার বলি (কবিতা)
নূর মোহাম্মদ নূরু


জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক, আকাশ, নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।

বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ১ like!

প্রখ্যাত ভারতীয় গায়ক, নায়ক, গীতিকার, সুরকার, প্রযোজক, পরিচালক কিশোর কুমারের ৮৮তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩


নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। আসমুদ্রহিমাচল ভারতবাসীর কাছে অবশ্য তিনি কিশোর কুমার। বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক কিশোর কুমার। অসাধারণ প্রতিভাশালী এই মানুষটি ভারতের শ্রেষ্ঠতম প্লেব্যাক গায়কদের অন্যতম। হিন্দির পাশাপাশি তিনি প্রচুর জনপ্রিয় বাংলা সিনেমাসহ বাংলা আধুনিক গানও গেয়েছেন। সাধারণত গায়ক হিসাবে তাঁকে দেখা হলেও তিনি হিন্দি সিনেমা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১৬৫ বার পঠিত     ০ like!

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিতাবের তালিকা

লিখেছেন gazi salah uddin, ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিতাবের তালিকা
.
ණ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দাঃবাঃ
আমীনুত তালীম, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
.
সমস্যা:
হুযুর আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি ইসলামী জীবন যাপন করতে খুবই আগ্রহী ও ইসলামী শরীয়ত মেনে চলার চেষ্টা করি। কিন্তু ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক না থাকার দরুণ আমরা ইসলাম সম্পর্কে পূর্ণরূপে জেনে মানতে পারি না।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     ০ like!

ডিভোর্স

লিখেছেন আমি মিহু, ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

গত দশ বছরে ডিভোর্স দিগুন হয়েছে আর সেপারেশন হয়েছে তিন গুন।

#আজকের ডেইলি স্টার এর প্রথম পাতার খবর।

প্রসংগক্রমে একটা হাদিস মনে পরলো। মিশকাত শরিফের হাদিস।

শয়তান প্রতিদিন সমুদ্রের উপর তার সিংহাসন নিয়ে বসে। আর সারাদিন তার চেলা চামুন্ডারা কে কি তার হিসেব নেয়। সবাই তাকে হিসেব দেয় কি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৩৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য