কবিতা, “নির্বাক”

“নির্বাক”
_____এম, আর, তালুকদার
অনেক কিছুই বলতে পারি
বলার বিষয় ভুড়ি ভুড়ি
তবুও চোখ বন্ধ করি
সবপ্নগুলো জড়িয়ে ধরি।
বলতে গেলে কেঁপে উঠি
জীবনটা ছিল পরিপাটি
ঝড় আসে বারেবারে
যেতে চাই ঐপারে।
ভেবে পাইনা কি বলবো!
কিভাবে কোন পথে চলবো!
সবার দেখি বেজায় গতি
মুখোশ পরে পতিতাও স্বতী,
আমি কেবল দোষী মানুষ
উড়াতে পারিনা রঙিন ফানুস।
# কাব্য #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ২৮ অগ্রাহায়ন... বাকিটুকু পড়ুন








