তুমি...!

তুমি মাঝে মাঝে এমন নিরব হয়ে যাও;
এতটাই নিশ্চুপ!
আমি শঙ্কিত হই।
দ্বিধান্বিত হই।
একি আমাতে তোমার মৌন সমর্থন!
নাকি চরম অভিমান?
তুমি কখনো কখনো এমন করে বলো;
এতটাই চনমনে!
আমি পুলকিত হই।
শিহরিত হই।
একি সত্যি তোমার হৃদয় স্পন্দন!
নাকি শুধুই কবিতা?
তুমি হঠাৎ হঠাৎ এভাবে হারিয়ে যাও;
এতটাই অন্তরালে!
আমি স্তম্ভিত হই।
দিশেহারা হই।
একি আমাকে তোমার বিরহে সাজানো!
নাকি প্রণয়ের শুদ্ধতা? বাকিটুকু পড়ুন







