অসংজ্ঞায়িত ভালবাসা- How Do I Love Thee?
অসংজ্ঞায়িত ভালবাসা
ভালবাসি,
অসংজ্ঞায়িত মাত্রায়।
ভালবাসি,
অনুভূতির সমগ্র আয়তন জুড়ে
দৃষ্টিসীমার বাইরের অনুভূতির শেষ অনুগ্রহে।
ভালবাসি,
নীরব সর্বনিত্য প্রয়োজনে,
সূর্যের আলোয় আর প্রদিপে।
ভালবাসি,
মুক্ত অধিকারে
প্রাপ্তি –উত্তর পবিত্রতায়।
ভালবাসি,
মনস্তাপে আর পূণ্য-বিশ্বাসে।
হারানো পূণ্যতায়। হাসি, কান্নায় ও নিঃশ্বাসে।
ভালবাসি, পরজনমেও ।
মূল লেখকঃ Elizabeth Barrett Browning
How Do I Love Thee?
How do I love thee?... বাকিটুকু পড়ুন







