অসময়ের অসম্পূর্ণ অগোছালো অকবিতাসব।
১।
আমার একটা পাখি হওয়ার কথা ছিল
নীল আকাশে মেলে ডানা
ছড়িয়ে অযাচিত সব ভাবনা
দূর অজানায় হারিয়ে যাওয়ার সাধ ছিল
জগতটাকে হৃদয়ভরে দেখে যাওয়ার শখ ছিল
সেই পাখিটা ডানা মেলার আগেই
পাখাটুকু ভেঙ্গে গেল
স্বপ্নহারা জীবন নিয়ে
ভাঙ্গা খাচায় জীবনটা বুঝি কেটে গেল
পাখি হওয়ার সাধটুকু অধরাই রয়ে গেল
আমার একটা পাখি হওয়ার কথা ছিল।
২।
মত্ত ছিলাম নিজ ভাবনায়
চারদেয়ালের নিজ আঙ্গিনায়
নিজের... বাকিটুকু পড়ুন






