আজ আমার ঘাড়ে টান লেগে গেছে
কথা বলব না বলব না বলে
বলা হয়ে যাচ্ছে
সময় অার অসময়
দয়া করেগো মুখের কথা কেড়ে নিও না
সূর্যদয়ের তুমি দিগন্তের তুমি শাশ্বত তুমি
আমার খাতা কলমের ওপর আমার
আত্মজগতের এত বিদ্বেষ কেন?
তাহলে আমার উপর তোমার মনোভাব কি?
অামাকে মুক্ত হতে দাও , তোমার কথায়
লিখে যাব, যা অাছে কপালে আমার।
অামার সকাল থেকে শেষ বিশ্রাম
পর্যন্ত তোমাকে নিয়ে লিখব
স্পষ্ট করে অস্পষ্ট করে তোমাকে নিয়ে লিখি
প্রতিটি অক্ষরে অক্ষরে তোমাকে লিখি
দেখ শহরের যুবকেরা কবিতার বই হাতে
তরুনীরা বই হাতে বারান্দাতে
দেখ বৃদ্ধ পড়ছে কবিতা
সে কবিতাতে তোমার কথা লেখা অাছে
এতে তুমি কি খুশি হবে না
কবিতাতে শুধু তোমার কথা লিখে যাব
বাধা দিও না
ক্ষমা কর কবিতার আত্মজগতের হে তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
