তোমার চোখ
চাইলে তুমি আমার চোখে
মনটা কেমন করে,
উলট-পালট মনের ভেতর
বুকটা কাঁপে ডরে।
টানা টানা আঁখি তোমার
আছে মায়ার যাদু,
ফুলের বুকে যেমন থাকে
লুক্কায়িত মধু।
হরিণ নাকি গরুর মায়া
তোমার দুটি চোখে,
ভালবাসার তীরটি এসে
বিঁধে আমার বুকে।
নীরব চোখে না জানি গো
কত কথা আছে,
ফিরিয়ে নিই চোখটি আমার
হারিয়ে যাই পাছে।
কাজল দিলে ডাগর চোখে
বাড়ে যে মুগ্ধতা।
মনের খাতায় যাই যে... বাকিটুকু পড়ুন


