চাওয়া

তোমার,
রঙিন শাড়ির আঁচল হবো,
হরিণ চোখের কাজল হবো,
স্বপ্ন বোনার সুতো হবো,
হাসতে পারার ছুতো হবো,
ইচ্ছেঘুড়ির নাটাই হবো,
চাইবে যেটা সেটাই হবো।
আমার,
রাত্রি জাগা ভাবনা হবে?
যখন খুশি জোছনা হবে?
মন চাইলে বৃষ্টি হবে?
মনের চোখের দৃষ্টি হবে?
মিষ্টি স্মৃতির রেশ টা হবে?
অনুভূতির শেষ টা হবে? বাকিটুকু পড়ুন




