আমাকে আজ খুঁজে পাওয়া যায়নি
আমাকে আজ খুঁজে পাওয়া যায়নি, না
কোথাও আমি নেই
নেই বলে কি, কোথাও নেই!
সত্যিই কি কোথাও নেই!
এই আমিতো কোথাও ছিলাম একদিন।
তোমাদের পাশে, দিগন্তজোড়া মাঠের ঘাসে
এই আমিতো কোথাও ছিলাম একদিন।
স্কুল ভবনের চার তলায়
অথবা স্কুলের সামনে মামার আচারের থালায়।
আমড়া, ঝালমুড়ি আর তেতুলের চাটনীতে
অথবা তোমাদের হৃদয়ের আরশিতে
এই আমিতো কোথাও ছিলাম একদিন!
স্কুল ছুটিতে দল বেঁধে ঘরে... বাকিটুকু পড়ুন







