কবিতাঃ হিসাব চুকেনি একাত্তরের
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
শিউলীতলায় বর্ষার পানি এসেছে চুয়াল্লিশবার।
সেই পানিতে এখনও লাশের গন্ধ ভাসে,
কলমী লতা-কচুরীপানায় স্পষ্ট রক্তের দাগ।
শকুনীরা বসে নতুন লাশের আশায়
কিন্তু এখনও যে পুরনো লাশেরই হিসাব চুকেনি!
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে
ধোপাবাড়ির আমগাছটায় মুকুল এসেছে বহুবার।
কালবৈশাখী ঝড়ে টুপটাপ ঝড়ে পরে কাঁচা আম।
সেই ঝড়ে এখনও নিপীড়িত মানুষের --
আর্তনাদ শোনা... বাকিটুকু পড়ুন






