স্পর্শ-২
আগুনে যেমন
গলে মোম-ধীরে ধীরে ধীরে।
দূর হয় নিকষ আঁধার
মোম শেষ হবার আগ পর্যন্ত।
আমার তৃষিত স্পর্শে গলে যাও তুমি-ধীরে ধীরে
আর গলে গলে তৈরি হয়
উত্তপ্ত শরীর
-কামনার উত্তপ্ত শরীর।
শিল্পীর আঙ্গুল ভ্রমণ করে তোমার
ওষ্ঠ,কটি
স্তন,জঙ্ঘা
আর----
আর?
তুমি গলে যাও-ধীরে ধীরে ধীরে
দেখো
কিভাবে গোলাপ মেলে
তার পাপড়ি
আলোর তৃষ্ণার্ত স্পর্শে।
৩১/০৩/২০১৬ বাকিটুকু পড়ুন





