কান নিয়েছে চিলে

শহীদুল ইসলাম প্রামানিক
দুপুর বেলা খবর পেল
কান নিয়েছে চিলে
চিলের পিছে ছুটছে তারা
তিনটি বন্ধু মিলে।
কার কানটি চিলে নিয়েছে
কেউ জানেনা কিছু
কথা শুনেই দৌড়াদৌড়ি
চিলের পিছু পিছু।
চিল চলেছে আকাশ পথে
তারা দৌড়ায় নিচে
দৌড়াদৌড়ির চেষ্টা তাদের
হচ্ছে সবই মিছে।
আছাড় খেয়ে থামছে কেহ
কেউবা যাচ্ছে ঘেমে
কেউবা আবার খাচ্ছে খাবি
পুকুর জলে নেমে।
তারপরেতে থামছে না তো
ধরতেই হবে চিল
মাঝে মাঝে আকাশ পানে
মারছে... বাকিটুকু পড়ুন







