আঁধারের আমি
পড়ে গেছি আমি,
আঁধারের মায়ায়।
নিজেকেই খুজে ফিরি-
আঁধারের ছায়ায়!
হয়েছি অদৃশ্য আমি,
গভীর আঁধারে!
খুজতে এসোনা আমায়,
আঁধার সায়রে।
আঁধারেও আলো আছে,
জানো কি তা তুমি?
মায়াবী সেই আলোর,
সাক্ষী শুধুই আমি!
এ আলো হৃদয়ে থাকে,
আঁধারের গভীরে।
কখনো খোজনি তুমি,
আঁধারের শিবিরে। বাকিটুকু পড়ুন









