আমার বেলাতে ক্ষতি
বন্ধ দু'চোখে পদধূলি পড়ে আলোর এখনো বাকী
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিয়েছে ফাঁকি,
নিভে যাওয়া দ্বীপ নিভে যাওয়া মনে কিসের খেলাতে মাতে
মন্ত্র পড়িয়া যন্ত্র হয়েছি, মরিয়াছি অপঘাতে,
দিনে-দিনে তাই দিনহীন হয়ে যাযাবর অনুসারী
অর্ধেক পাপ, অর্ধেক বাকী, পুরোটাই বাড়াবাড়ি,
তবু কিঞ্চিত আলোর লোভেতে এখনো তাকিয়ে থাকি
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিলো যে ফাঁকি।
-
দুয়ারে দাঁড়ায়ে... বাকিটুকু পড়ুন

