somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যা আমি এমনই,আমি ব্যাকডেটেট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটু আলাদা,আমার চিন্তাধারা একটু ভিন্ন।না নিজের প্রশংসা করছি না।কি বলতে চাচ্ছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন।
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো না,যে ২৪ঘন্টা তার বয়ফ্রেন্ডের সাথে সুপার গ্লু এর মত লেগে থাকব ফোনে।
হয়তো বা ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে বলতে পারবো না,"জান তুমি কি কর?", "ও জান তুমি খাইসো?" "জান তুমি গোসল করসো?" আরও কত্ত লুতুপুতু কথা থাকে,ওইগুলা হয়তো বলতে পারবো না।
.
তবে হুম আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে, যখন শুনবে যে তার প্রিয় মানুষটি অসুস্থ বা কোনো সমস্যায় আছে,তখন তার জন্যে নফল নামাজ আদায় করতে পারবে,রোজা রাখতে পারবে।সে অসুস্থ হলে তাকে জোর করে ধরে ডাক্তার এর কাছে নিয়ে যেতে পারবে।বয়ফ্রেন্ডের সমস্যার কথা শুনে তা সমাধান করার জন্যে দুজন মিলে আলোচোনা করতে পারবে।আমার কথা সমস্যা আমার অনুভুতি গুলো তাকে সরাসরি খোলামেলা ভাবে বলতে পারবো।কিন্তু ন্যাকামো আমার দ্বারা সম্ভব নয়।
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো না,যে বলার আগেই বুঝে নিবে সব,কারণ আমি কোনো মনোবিজ্ঞানী নই।আমি কারও ওপর রাগ করে থাকলে,অভিমান করে চুপ করে বসে থাকব,যে সে কখন এসে আমার রাগ,অভিমান ভাঙাবে এরকম গার্লফ্রেন্ড হতে পারবো না।
.
আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে তার প্রিয় মানুষের মুখ থেকে ছলেবলে কৌশলে তার মনের অব্যক্ত কথা বের করতে পারবে। প্রিয় মানুষের ওপর কোনো কারণে অভিমান বা রাগ করলে সরাসরি বলে দিব-"দেখো তোমার এই বিষয়গুলো আমার খারাপ লাগে,আমাকে কষ্ট দেয়।"
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারব না,যে বয়ফ্রেন্ডকে শপিং এ নিয়ে যেয়ে ফতুর করে আসতে পারবো বা বলবো আমাকে ওই রেস্টুরেন্ট এ নিয়ে যাও।
.
আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে হয়তো বয়ফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাবে ঠিকই কিন্তু নিজের আগে বয়ফ্রেন্ডের কি লাগবে তা দেখতে পারবে।বলতে পারবে তোমার পকেটে কি টাকা আছে?বা বয়ফ্রেন্ড ওই রেস্টুরেন্ট এ নিয়ে যেতে চাইলে-তার অবস্থার অনুকূলে না হলে,মিছে অভিনয় করে বলতে পারবে আমার না ওখানে যেতে ইচ্ছে করছেনা, চলোনা অন্য কোথাও যাই!
.
আমি এমন টাইপের ই গার্লফ্রেন্ড হতে পারব,এতে যদি ব্যাকডেটেট হই,তবে হলাম,আমার এ উপাধি শুনতে কোনো সমস্যা নেই।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×