somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

হাট্টিমা টিম টিম

লিখেছেন দীপংকর চন্দ, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫



"হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম".....




....পড়তে গিয়ে ভাবল হঠাৎ খোকা,
‘হাট্টিমা টিম টিম’ তো ভীষণ বোকা!
শিং রয়েছে খাঁড়াই যখন, আরে!
তখন কি আর কেউ মাঠে ডিম পাড়ে?
দুধ দিতে হয় শিং থাকলেই দুটো,
ঘাস খেতে হয় সঙ্গে খড় আর কুটো;
‘হাট্টিমা টিম টিম’ জানে না তা... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ২১৮৩ বার পঠিত     like!

আরেকটু ভাবুন !!!

লিখেছেন দ্য েস্লভ, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

পূর্বের পোস্টের সমর্থক এটি। এটি সহজভাবে লেখা।

নাস্তিকরা বিশ্বাস করে যে এই মহাবিশ্ব হঠাৎই সৃষ্টি হয়েছে কারন ছাড়াই। কেউ সৃষ্টি করেনি বরং এটা এভাবেই ছিলো। আর এটা ধ্বংসও হবেনা। বরং একরূপ থেকে আরেক রূপে রুপান্তরিত হবে। তাদের সকল বিষয় এই চিন্তার আলোকে বিশ্লেষন করতে চায়।

আরেকটা বিশ্বাস হল মহাবিশ্বসহ সকল কিছু... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

কিছু শিল্প কর্ম

লিখেছেন ফেরদৌসা রুহী, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪



নতুন করে আবার বাসা গোছাচ্ছি। সেই সাথে পুরনো অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, নতুন অনেক কিছু যোগ হচ্ছে। বাসার দেয়ালে কয়েকটা চিত্রকর্ম না থাকলে বাসা কেমন জানি খালি খালি লাগে। তাই গিয়েছিলাম কিছু ছবি কিনতে। ছবি আমি বুঝিনা খুব একটা। বড় বড় চিত্র শিল্পীরা অনেক ছবি আকেন যার... বাকিটুকু পড়ুন

৭৮ টি মন্তব্য      ১৩০৫ বার পঠিত     ১৩ like!

বিশ্বাসী কবি

লিখেছেন মো: নিজাম গাজী, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

আমি বিশ্বাসী কবি,আমার যে আছে বিশ্বাস,
আমার কবিতায় একদিন যে পাবে আশ্বাস ।
আমি বিশ্বাসী কবি,আমার যে আছে অন্ত,
আমি যে হব সেই দিন শান্ত,
যেদিন আমার কবিতা হবে অফুরান্ত ।
কবিতা প্রকাশ করতে পারিনি আমি গরীব বলে,
তাইতো আজ আমার হৃদয়ে আগুন জ্বলে ।
বিশ্বাস আমার আছে বলেই আমি বিশ্বাসী কবি ।
আমি নিজেই নিজেকে দিয়েছি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

"বোধ আর অনুভূতির চরকা"

লিখেছেন সেমি কোলন, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

বোধ আর অনুভূতির চরকায়
সুতো কাটতে কাটতে আমি আজ বুঝে গেছি....
কথা না রাখা আজকাল পেশাদারিত্ব।
আচ্ছা আমি কি অবুজ সুনীলের মত
১০৮ টা পদ্ম চেয়েছিলাম....?
নাকি যুগলবন্দী হাতে অযুত স্বপ্ন চেয়েছিলাম...
একের পর এক তোমার না রাখা কথাগুলো...
ক্যান্সার কোষের মত , আমার শরীরের প্রতিটি ভাজের সাথে নিদারুণ সখ্যতা তৈরি করেছে.....
তবু... শ্লীলতায়.. আজও...
করুণা কন্ঠে বলতে ইচ্ছে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

হয়রানি আর হয়রানি

লিখেছেন গ্রিন জোন, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল শুক্রবার। প্রশ্ন কঠিন হয়েছে। যারা বেশি দাগিয়ে আত্মতৃপ্তি বোধ করছেন তাদের জন্য অশনি সংকেত। তবে নজিরবিহীন কড়াকড়িতে পরীক্ষা হয়েছে। কাউকেই মোবাইল ও ঘড়ি অ্যালাও করা হয়নি। অনেকে দূর থেকে গিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে।
পরীক্ষা শুরুর আগে মোবাইল টেবিলে রাখতে গেলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র পদচিহ্ন চুরি হয়ে গেছে!!

লিখেছেন আব্দুল্লাহ রিফাত, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭



মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্নসংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।

মসজিদ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫১১ বার পঠিত     like!

বীর

লিখেছেন ধ্রুব প্রত্যয়, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

সেই দুপুর থেকে আজও আমি আয়নায় নিজেকে দেখি না।

গুলশান একে থাকে অলি। তার বাসায় রাতটা কাটিয়ে থেকে ফিরছিলাম সেদিন,দুপুর তখন,শরতের মেঘময় মধ্যদুপুর।

একটু পরপরই আকাশের মেঘের আল্পনা বদলে যাচ্ছিল,যেন কেউ নীল ক্যানভাসে সাদা রংয়ে একটার পর একটা ছবি আঁকছে। একটাও মনমতো হচ্ছে না বলে,পুরোনোটা ছুড়ে ফেলে দিয়ে,আবার আঁকতে বসে মেলে ধরছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

"হেমলকের আবাদ"

লিখেছেন সেমি কোলন, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭





অরিণী.....
কি ভাবছিস?
আমি সেই নস্টালজিয়াই রয়ে গেছি?
নাহ... পরিব্রাজনরত আছি।।
তর সাথে কাটানো ভার্চুয়াল চ্যাটফিল্ডে....
সেখানে শুরু করেছি
হেমলকের আবাদ....!!
যেমন করে কোষে জন্ম নেয় নীলাভ অসুখ...
অত:পর দেখা দেয় ত্বকে বিভৎস ক্ষরতা নিয়ে...
তেমনি আমার জমানো অভিশাপ
প্রতিনিয়ত খেলা করবে তর নিউরন সেলে।
আসতেই হবে অরিণী....
আমার হেমলক সোসাইটি তে...
অন্তত প্রতিষেদ্ধার অন্বেষক হয়ে।। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

ভালোবাসার নিত্যতার সূত্র

লিখেছেন অনুপম অনুষঙ্গ, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩


যখন দূরে যাও, মনে হয় __ তুমি
যখন কাছে আসো, মনে হয় __তুমি না।
এভাবে তোমাকে, কতবার দূরে রেখে ভালোবাসলাম,
কতবার কাছে রেখে ভালোবাসলাম।

দূরের ভালোবাসায় পাই অনন্তের স্বাদ,
কাছের ভালোবাসায় পাই পুজোর প্রসাদ।

কোন ভালোবাসা বাসি তোমাকে ?

কাছে এলে মনে হয় তুমি এত সহজ, এত সস্তা ?
এতো বর্ষার জলের মতোন লভ্য,
তার জন্য আমি হয়েছিলাম এত... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

একটি চিঠি...।

লিখেছেন ফ্রাঙ্কেস্টাইন, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

প্রিয় মৃণালিনী,

সময়ের স্রোতে অনেক বেলা বয়ে যায়, নদীতে জমে অনেক পলি। ও পলির কথা বলা যাবে না, সে তো মনে হয় তোমার বান্ধবী, কিন্তু এটা শুধুই পলিমাটি। একাবারে তোমার মনের জমিনের মতোই নরম। যেরকম নরম হওয়া আজকের দিনে কাপুরুষতা ও দূর্বলতা হিসেবে চিহ্নিত হয়।

অনেক দিন তোমার সাথে দেখা হয় না,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৪০ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০



নিষ্ঠুর বিধান বিধাতার
----------------------- মোঃ রুহুল আমীন ।
এ কেমন বিধান বিধাতার !
যার সে একমাত্র ভরসা,
যে তার একান্ত ভক্ত অনুগত,
তারই জন্য ধার্য্য্ র্নিধারিত
নিয়তির নিষ্ঠুর খড়গ যুলুমের,
যন্ত্রনা্য পরিপূর্ণ ঝুড়ি,
বিষাদের অনন্ত প্লাবন ।
কষ্টের জীবন বয়ে বয়ে
ক্লান্ত সে, আধিক্লিষ্ট আমরণ ।
তৃষ্ণায় শোকাশ্রু তার
একমাত্র শীতল পানীয়,
অভুক্ত উদর পূর্ণ
বিস্বাদিত উচ্ছ্বিষ্ট ভক্ষনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন খোরশেদ খোকন, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

জানালা থেকে নীল রঙের পর্দাগুলো সরিয়ে দাও;
ঘরে সূর্য আসতে দাও, জানো তো লোকটা ঝলমলে সূর্য খুব ভালবাসতো
মনে আছে নিশ্চয়ই, ভালবেসে রোদ্দুর নিয়ে লিখা তার স্বাধীনতার কবিতা
অথচ গতকাল রাতেই তিনি মিলিয়ে গেছেন; এককাপ অন্ধকারের পেয়ালায়।
.
তার আঙুলগুলো কলম আর বইয়ের ভাজ থেকে সরিয়ে দাও;
গত চল্লিশটা বছর ধরে ফুলে ফেপে বেড়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

গণতন্ত্র (কবিতা)

লিখেছেন মোঃ নাজমুল হাসান [নাজমুল], ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

গণতন্ত্র
- মোঃ নাজমুল হাসান
-------------------------

ভোটের আগে নেতা সে যে বড়ই জনদরদী
পেলেই গদি সে যে কর্তা, সবাই কর্মচারী।
লাঠি দিয়ে সেবক মশাই সেবা করে খুবই
সেই আদরে মালিক মশাই থাকে নিরিবিলি।
প্রতিবাদে বিরোধীরা দেয় ফ্রি আগুন ডেলিভারী!
সেই খুশিতে পুলিশ মশাই ফুটায় পটকা-গুলি।
পাইপ লাইনে গ্যাসের অবাভ, চলুক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

সৌরভের হাতে ফুল ছিল (জীবনের গল্প)---"ছোটগল্প"

লিখেছেন সাইয়িদ রফিকুল হক, ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

সৌরভের হাতে ফুল ছিল (জীবনের গল্প)
সাইয়িদ রফিকুল হক

সৌরভ সেই কখন থেকে তরতাজা একুশটি গোলাপ হাতে চন্দ্রিমা-উদ্যানের লেকের পাশে দাঁড়িয়ে রয়েছে। তার আসার কথা ছিল বিকাল চারটায়। কিন্তু সে এসেছে তিনটায়। একঘণ্টা আগে এসেও তার খুব-একটা খারাপ লাগছে না। আজ মিথিলার আসবার কথা আছে। তাই, সে আগেভাগে এখানে চলে এসেছে। সে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য