চিরকুট
ঘেমে ওঠা বুকপকেট থেকে পেলাম এক চিরকুট
কতদিন খেয়ালই করিনি
ভেবে দেখ সময় কি অদ্ভুত!
তাতে তোমার সলজ্জ হাসির ঠোঁটের ছোঁয়া
বাঁকা চাঁদের মতই আধখোয়া।
কেন দিয়েছিলে আজ আর মনে নেই
সেখানে লেখা-‘আমার কথা ভেবো না।‘
যদি ছেড়েই যাবে তাহলে বেঁধেছিলে কেন আক্রোশে?
ভাবি না।ভাবতে চাইও না।
হারিয়ে গিয়েছ সেই তো কবে।... বাকিটুকু পড়ুন



