আমার যত অকবিতা-৪
একটা দুঃস্বপ্ন
ঘামে ভেজা শরীর
অস্থিরতায় ভেঙ্গে যাওয়া ঘুম
শ্বাস-কষ্টের শুরুর একটু পর
অন্ধকার যখন একটা দৈত্য
আর রাত যখন একটা মৃত্যুকূপ
তখনই আমার কানে তোর হুইস্পার
মমতা মাখা কণ্ঠে
তোর বলা ছোট্ট একটা বাক্য
“আমিতো পাশেই আছি”
সব দুঃস্বপ্নের ঘোর এক নিমিষেই কেটে যায়
পৃথিবী সুন্দর লাগে
রাত সুন্দর লাগে
অন্ধকার সুন্দর লাগে
এমনকি দুঃস্বপ্নটাও সুন্দর লাগে
বাকিটুকু পড়ুন





