স্বরচিত তিনটি পল্লী/বাউল/ সাধারন মানুষের গান

(১)
বাহির থেকে ভেতর চেনা যাবে না যাবে না
অন্তরে প্রবেশ না করে যায় না খবর জানা।।
আগুন আগুন বলে যদি
আগুনের তাপ বুঝবে সেকি
আগুনে হাত না দিলে কি বাজবে অগ্নিবীণা।।
সর্পে কাটে নাই যারে
বিষের ব্যাথা বুঝবে কিরে
শুধু সর্পে দংশিলো যারে সে বুঝে যন্ত্রনা।।
আসল-নকল বুঝতে পারে
স্বর্নকার কষ্টি পাথরে
বাহিরে চকচকালে দস্তা হয় না সোনা।।
যদি... বাকিটুকু পড়ুন




