গল্পঃ শেষ সমুদ্রের দেশে
তাং- ১১ই পউষ, ৯২৬ বঙ্গাব্দ
সবকিছু ঠিকঠাক করে রেখেছিলাম রাতেই। সকালে শুধু চাদর আর কিছু বোচকাবুঁচকি নিয়ে মঠ ছেড়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। সারাদিনে কতবার হেঁটেছি, নেমেছি গরুর গাড়ি থেকে, সাঁতার না জেনেও নৌকায় চড়েছি তার ইয়ত্তা নেই। সন্ধ্যা নেমে আসায় আপাততঃ এক সরাইখানায় বসত গেড়েছি; ঠকঠক করে শীতে কাঁপছি আর লিখছি।... বাকিটুকু পড়ুন






