somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

পোর্ট ডিকস‌নে এক ম‌ঞ্চে আ‌নোয়া‌রের জন্য ভোট চাই‌লেন মাহা‌থির

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯




দীর্ঘ দিন পর এক ম‌ঞ্চে প্রধান মন্ত্রী তুন মাহা‌থির ও হবু প্রধানমন্ত্রী আ‌নোয়ার ইব্রা‌হিম। তুন মাহা‌থির প্রকা‌শ্যে মঞ্চে ভোট চাই‌লেন আ‌নোয়ার ইব্রা‌হি‌মের জন্য। আজ সোমবার মাল‌য়ে‌শিয়ার পর্যটন ও বন্দর শহর পোর্ট ডিক‌স‌নের জন সভায় পাকাতান হারাপা‌নের শীর্ষ নেতারা এক ম‌ঞ্চে সমা‌বেশ ক‌রেন। মাহা‌থির উপ‌স্থিত থাকায় হাজা‌রো মানু‌ষের সমা‌বেশ ঘ‌টে।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

( -----------------------)

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

ভালো তো আমি তোমায় বাসি
হয়ত নিজের চেয়ে বেশি,
তুমি কবে এসে বলবে
আমিও তোমায় ভালোবাসি।

আমি তোমার পথ চেয়ে
হয়ে আছি চাতক পাখি,
বলো কবে বৃষ্টি এসে
খুলবে তোমার প্রেমের আঁখি।

তুমি হয়ত আছো আঁখি
বুজে গভীর শীত ঘুমে
বসন্ত এসে তোমাকে
ডেকে তুলবে প্রেমে।

আমি বসন্তকে সাঁজিয়ে
পাঠিয়েছি তোমার ঘরে,
বসন্ত তোমাকে নিয়ে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!

শূন্য

লিখেছেন মিশু মিলন, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

ফিতা দিয়ে মাপজোক করে টেবিলে রাখা কাপড়ে দাগ দেবার ফাঁকে ফাঁকে চায়ে চুমুক দিচ্ছেন পারুল আক্তার। আদা, লেবু, লবঙ্গের চা; চিনি কম। মেঘলা আর জাহানারা চায়ে চিনি বেশি খায় বলে মেঘলা বাসা থেকে ছোট্ট একটা কাঁচের বয়ামে চিনি এনে রেখেছে দোকানে, ওরা ওদের স্বাদ মতো চায়ে চিনি মিশিয়ে খায়। চার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৩০ বার পঠিত     like!

সুখের অসুখ

লিখেছেন স্বপ্ন কুহক, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪



আহসান সাহেবের বয়স মধ্য পঞ্চাশ। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বেশ কয়েক বছর একাই ছিলেন তিনি। ঠিক একা বলা যায় না। সঙ্গিনীর অভাব তাঁর কখনো ছিলনা। তবে তাঁদের কাউকে নিয়ে নিশ্চিন্তে সংসার করবেন তেমন খুঁজে পাননি। ক্ষণিকের সঙ্গিনীদের সবাই তাঁর চেয়ে তাঁর টাকাকেই বেশী গুরুত্ব দিয়েছে।

বয়স বাড়ছে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

কাব্যাক্ত_১

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

অনেকদিনে হয়নি কথা,
অনেকদিনে হয়নি দেখা,
অনেকদিনে হয়নি লেখা,
সাদা খামে আড়াল হওয়া চিঠির গায়ে।

হয়নি কথা পদব্রজে রাজপথে রোজ চলতে গিয়ে।
হয়নি কথা বিকাশ লেনের তেমাথাতে ঠায় দাঁড়িয়ে।
ইলশে গুঁড়ি বৃষ্টি ঝরা বেবাক রাতে,
হয়নি কথা হাত রেখে তার ভেজা হাতে।

হয়নি দেখা তেপান্তরের মাঠ পেরিয়ে,
ব্যালকনিতে ক্যাফেইন গোলা গরম জলে ঠোঁট ভিজিয়ে,
হয়নি দেখা ছাড়িয়ে এই রঙিন শহর,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

খাঁটি গরুর দুধের চা খেতে গিয়ে ধোকা খাচ্ছেন নাতো..!!!

লিখেছেন মিখু হোসাইন তিতু, ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১০


ছবি:-ইন্টারনেট

আজ-কাল চায়ের দোকানে খুব ভির-এর মধ্যে সামনে শীত।
রাজনৈতিক আলাপ থেকে সুরু করে বেকারের দুঃখের আলাপও চলে এই চায়ের আসরেই।

ঢাকা কিছু লোকের আছে খাঁটি দুধের 'চা'এর ভীষণ চাহিদা।
তাই ডিসে দুধ জালাতে দেখলেই বসে পড়ে দোকানটায়।

আসলেই কি এটা গাভীর খাঁটি দুধ চা..!

তবে শুনুন- কয়েক টা... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ১০২৭ বার পঠিত     like!

প্রেম

লিখেছেন মুক্তি মণ্ডল, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সহজ মনও ডালিমের কাছে এসে
সাদামাটা রোদে
রক্তিমাভায় উসকানি টের পায়।

খোলসের বাইরে ফূর্তি মগ্ন হাওয়ায়
ফুটে উঠতে চায়
আনমনা বাঁকা চাহনি তারকাঁটায়।

শৃঙ্খলাবদ্ধ ভঙ্গি থেকে
সটকে যেতে চায়
আওলাঝাউলা মেঘের খোঁপায়।
বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

স্নুকার নিয়ে কম্পিটিশন

লিখেছেন মোরতাজা, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭



স্নুকার খেলার তরিকা সমেত একটা ছবি-


দৈর্ঘ্য ১২ ও প্রস্থে ছয় ফুট টেবিলে যে খেলাটি জমে উঠৈ তার নাম স্নুকার। বাংলায় স্নুকার খুব জনপ্রিয় খেলা না হলেও একেবারে অচেনা নয়! সৌখিনদার মানুষ এটি খেলে থাকেন। তবে পেশাদার খেলা হিসাবে এর সম্ভাবনা উড়িয়ে দেয়ার মত নয়।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

মৈমনসিংহ গীতিকা আমাদের ময়মনসিংহের সংস্কৃতি

লিখেছেন আব্দুল্লাহ্ আল মামুন, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

উইকিপিডিয়া এর মতে মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি
পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে
১৯২৩ -৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭১৩ বার পঠিত     like!

আল-মুকতাদির

লিখেছেন সনেট কবি, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫



আল-মুকতাদির কি মহাপরাক্রমে
জগৎ শাসন করে শৃঙ্খলে রাখেন
বিদ্যমান সব কিছু ।একলা থাকেন
এ কাজে সে মহিয়ান সর্ব ক্ষমতায়।
যথাযথ সকলের কষ্ট উপশমে
প্রবল প্রতাপশালী সক্রিয় আছেন
তাঁর স্নেহের ছায়ায় সবাই বাঁচেন
মহাসুখে নিরন্তর শান্তিময়তায়।

নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এক
আল-মুকতাদিরের শাসনে সুন্দর
মায়াময় পরিবেশে সুখেতে অনেক
সৃষ্টির শীতল থাকে মোহিত অন্তর।
নিরাপদ থাকে মন সঞ্চিত সম্পদ
সে প্রভু সহায় হলে, থাকেনা বিপদ।

মুক্বতাদীরু... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     like!

নষ্ট বোধ

লিখেছেন ম ইসলাম, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২



আমি যতবার ভাবি তোমাকে দিনরাতে,
তোমার অনুরাগহীন ভালবাসা-
শুদ্ধ করে আমায় নিষ্ঠুর অভিসম্পাতে।

আমি যতবার হেঁটে যাই তোমার আঁচল ছুঁতে,
অভিমান গুলো পথরোধ করে দাঁড়ায় নিভৃতে।

আমি যেখানেই বসি-
তোমার দুয়ারে, পাশে বা সম্মুখে,
বিরাগের বোঝা যেন চেপে বসে আমার জ্বালা ধরা বুকে।

আমি যতবার কাঁদতে চাই আমার কষ্ট রোধে,
আমি ততবার রুদ্ধ হই তোমার নষ্ট বোধে! বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

স্থাপত্য পরিচিতিঃ পর্ব- ১ [বাংলাদেশের স্থাপত্য (ক)]

লিখেছেন হাবিব ইমরান, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বাংলাদেশের স্থাপত্যঃ


বাংলাদেশের বিভিন্ন স্থাপনার গঠন বৈশিষ্ট্য ও শৈলীকে বোঝায়। বাংলাদেশের স্থাপত্যের সুদীর্ঘ ইতিহাস রয়েছে যার মূল রয়েছে এদেশের সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাসের মাঝে। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত এবং সামাজিক, ধর্মীয়, বহুজাতিক সম্প্রদায়ের প্রভাবে তৈরি। বাংলাদেশের স্থাপত্য এদেশের মানুষের জীবনধারা, ঐতিহ্য ও সাংস্কৃতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৭১২ বার পঠিত     like!

ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয় আর কোটাধারিদের শাহাবাগ জয়

লিখেছেন বিষক্ষয়, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭


ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার ীলজী সতের জন ঘোড় সওয়ার সৈন্য নিয়ে লক্ষ্মণসেন এর অবকাসকালীন রাজধানী নদীয়া আক্রমন করেন এবং রাজপ্রাসাদ দখল করেন।

আর মাত্র পাচজন কোটাধারী ঢাকা শহরের অন্যতম ব্যস্ত সড়ক শাহাবাগ দখল করে আছেন কয়েক দিন ধরে। উনারা একালের বখতিয়ার খিলজী।
খবর: Click This Link বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৩৩ বার পঠিত     like!

অপবিত্র স্বর্গ

লিখেছেন উজ্জ্বল হোসেন সায়েম, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫


তোমাকে প্রথম দেখেছিলাম
তোমার দেয়া চোখে।
রঙিন চশমায় কি দারুণ দেখতে তুমি!
এক আকাশ বিশুদ্ধতায় কি পবিত্র!
যেনো সদ্য ফোটা গোলাপ
ভ্রমরের সামান্য বাঁকা চাহনিও
ক্ষমার অযোগ্য পাপ।

অমন হুরপরী বুঝি স্বর্গেও বিরল
সাত জনম তপস্যা করলে কেবল
এমন রক্ত মাংসের অপ্সরী মেলে।

কি সৌভাগ্য আমার!
এক পবিত্র অপ্সরী আমার হৃদয়জুড়ে
কেমন সৌরভ ছড়াচ্ছে
কত রঙে, কত ঢঙে।
............
তারপর এক ঝড়ের রাতে
পাল্টে গেলো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

ধর্মের দেয়াল-০৪

লিখেছেন আবু হাসান লাবলু, ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

আমি কখন? কেনো? কীভাবে? জাহিদকে পছন্দ করে ফেলেছি বুঝিনি।পরিস্থিতি শান্ত রাখতে আর জাহিদের পাগলামি বন্ধ করতে ইন্ডিয়া যাওয়ার আগের দিন পর্যন্ত আমি জাহিদের সাথে দিনগুলো একসাথে কাটাই।বলা যায় প্রেমের প্রস্তাব ঝুলিয়ে রাখার মতো শুধুই ওর ভালো লাগা আর ভালোবাসার কথাগুলো শুনতাম।এই দিনগুলোতে একবারও আমি জাহিদকে বলিনি 'আমি তোমাকে ভালোবাসি'।জাহিদ এতোই... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য