শিক্ষক
শিক্ষক মানে
আদরবিহীন বেত মেরে
পিঠের চামড়া তোলা,
পিটির সময় কান ধরানো
মোটা চশমাওয়ালা।
শিক্ষক মানে
ক্লাসরুম প্রহরী
এদিক ওদিক হলেই
পিঠের ওপর কিলগুসি।
শিক্ষক মানে
মায়ের আদর
বাবার শাসনকারী
পরীক্ষায় ফেল করলে
দেয় শুধু ঝাড়ি।
শিক্ষক মানে
রাগি রাগি চেহারা
বাকাবকি কারী,
তবুও মোরা
শিক্ষককেই ভালোবাসি। বাকিটুকু পড়ুন






