আমার দিনলিপি

 

তোমার আমার সকাল

১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৭

তুমি ভোর দেখ ঘুম থেকে উঠে,
আমি ভোর দেখি রাত জেগে থেকে,

আমার সকালে,জোছনার মিশে যাওয়া
কুয়াশার সাথে হয় বন্ধ ,জোনাকিরা
মৃত হয় জোছনা লুকিয়ে
ছোট্ট ডানার নিচে......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

মনে পড়ে যাবে খুব

২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০১

আর খুব বেশিদিন নেই,
আমার ঘুম জড়ানো তাকানো,
আর সদ্য জেগে ওঠার পর নতুন নিশ্বাস
ঘুরে বেড়াবেনা সকাল বেলার ক্লাসে .


টেবিল চেয়ারে লেগে থাকা, আমার
শরীরের গন্ধগুলো উবে যাবে খুব সহজেই....

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

জল

০১ লা আগস্ট, ২০১০ রাত ১:২৮

ঐখানেতে চল,যেখানে
আমার চোখে তুই টলোমল,আর বাতাস
বিছানায় বৃষ্টিজল..


রৌদ্রবেলায় তুই কেন আসিস নি ?
ডুবেছি তোর জলে, তাতো
আগে জানিনি,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

দুঃখ বিলাসিতা নিয়ন্ত্রক-১ ও ২

৩০ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৫

দুঃখ বিলাসিতা নিয়ন্ত্রক-১

প্রাচুর্যের ঘুনপোকা নই আমি, বিলাসিতা
তাই কৃত্রিমে গড়া দৃষ্টি-দ্রবীভূত অনুভূতির
প্রাচীরে চুন সুরকির মতো .

নবজাতকে মসৃণ তারা , ঔজ্জল্লে
চোখ ঝলসে যায় , তবুও পিছন ফিরে তাকায়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আর্তনাদ

১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১২

জমাট বাধতে থাকা তুমি
আমার ভেতর রয়ে গেছো এপিটাফের মতো...

আর পারছিনা কবিতা লিখতে,
বিরহে কবিতা আমার তাই ,
ঝিমুতে থাকে অপলক
তোমার এপিটাফের ছাদে...............

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

স্ট্রবেরি

৩১ শে মে, ২০১০ রাত ৮:৩৮

তোমার বাসার পেছনের বাগানটায় হওয়া
নতুন স্ট্রবেরি গুলোর স্বাদ নিতে,
চুমু খেয়েছিলাম তোমায় ..
অনেকটাক্ষণ ধরে.....


মনে হচ্ছিলো ভেজা সূর্যটাকে
মুখের ভিতরে পেয়েছি আজ,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কাপড়

২৮ শে মে, ২০১০ রাত ১২:৩৪

দেখেছিলাম তোমায় সেই কবে ,
শরীরের কাপড়ে মোড়ানো ,



জোছনা মাখিয়ে যেদিন
স্নান করিয়েছিলাম,
বলেছিলে, অন্ধকারের মোম হতে ভালো লাগে তোমার,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কৃষ্ণচূড়া

২৬ শে মে, ২০১০ রাত ১১:৪৪

চলো , এক সাথে কাটাই আজ
বৃষ্টি বিছানায়, যেখানে স্বচ্ছ
জল কচু পাতায়
গড়াগড়ি খায় .

আর তোমার আমার কৃষ্ণচূড়া
এক হয়ে যায়.....এক
হয়ে যায়.........

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বোতাম

১৬ ই মে, ২০১০ রাত ৮:৩১

অনেক দিন পর দেখলাম তোমায়,
এখনো ঠিক আগের মতই আছ,
আমার খয়েরি শার্ট এর শুভ্র বোতাম এর মতো....
বুকের অনেক অনেক কাছে......

আজ তোমাকে ভেজাবো ,
প্রখর রোদ্রের মতোন
নোনতা ঘামের স্বাদে.............

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ঘুম

০৮ ই মে, ২০১০ রাত ১০:৩৬

এইখানে নক্ষত্রের রাত জুড়ে, কখনো মৃত
কখনো বা নিশ্চুপ থেকে, ঘুটঘুটে অন্ধকার মাখানো
নুয়ে পড়া সবুজ পাতায় ঘুমিয়ে পড়েছি আমি ,



পোস্টটি ২ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬৯৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার প্রকৌশলে পড়ছি........কবিতা লিখার অনেক শখ.........।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩০টি
  • মন্তব্য করেছেন: ৩৯৮টি
  • মন্তব্য পেয়েছেন: ২২৯টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৩৯১৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই