আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন। - হা...হা...হা...
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উইন ৭ এ বিজয় লেখন, কোন সমস্যাই না - অন্যমনস্ক শরৎ
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ২য় পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২

সহজ প্রেমের কবিতা
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১০
রোববার সন্ধ্যায় কেউ যদি না আসে
(আর) ফুটে থাকে পাতাগুলো ফুলের মতোই
প্রার্থনা কাল যেন আমি তার হই।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪বার পঠিত
মার্টভিউ: রথ দেখবো, কলাও বেচবো
২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:৩২
পিডিএফ ফাইল বা ই-বুক পড়ার জন্য অ্যাডোবি রিডারই বিশ্বজুড়ে সর্বাধিক সমাদৃত। বিকল্প কিছু পিডিএফ রিডার থাকলেও মানের বিচারে অ্যাডোবি রিডারের সঙ্গে তুলনীয় সেগুলোর কোনোটিই নয়। কিন্তু সম্প্রতি মার্টভিউ নামের ফ্রি ই-বুক রিডারটি নজর কেড়েছে অনেকেরই।
জাভায় তৈরি অসাধারণ এই রিডারটি দিয়ে মার্ট ও পিডিএফ দুটো ফরম্যাটের ই-বুকই পড়া যায়। অনন্য ইন্টারফেসের...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৬বার পঠিত
ভালোবাসা
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৭
আমি একে ভালোবাসা বলেই জানি। তার বাহু লতার মতো নয়,
মনও নয় শরীরের মতো; আর আমাকে জড়িয়ে ধরে কী সাত-পাঁচ
ভাবে সে তাও বুঝতে পারি না। আমি তার অচেনা আধুলির মতো
চোখ দেখতে দেখতে মৃদু ছন্দে উড়ে যাওয়া কোনো পাখির কথা
ভাবি। রাতের যে সুগন্ধের সাথে আমার পরিচয় কৈশোর থেকে,
তাও...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭বার পঠিত
দুটি সহজ প্রেমের কবিতা
১১ ই জুলাই, ২০১০ সকাল ১০:২১
১.
আজ দাঁড়ালে না, রিক্সাটিও এলো না আর,
শহর অন্ধকার করে বৃষ্টি এলো, আমিও তাই
তালাবদ্ধ কক্ষের মতো ভারি মন নিয়ে
বসলাম ছাদের কার্নিসে। এ-সব জানো না তুমি।
অহংকারী মেয়ের মতো কারোর দিকে
না তাকিয়েই সবার দিকে তাকিয়ে ছিলে
গতকাল। এমনই হয়। এ-সব জানো না তুমি।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০বার পঠিত
প-এ পল, ট-এ টিয়া
১১ ই জুলাই, ২০১০ সকাল ১০:০৯
পল বলে, স্পেন।
টিয়া বলে, ডাচ।
ফুটবলে লেগে গেল
জ্যোতিষের আঁচ।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬বার পঠিত
সহজ প্রেমের কবিতা ১
১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৮
তার কাছ থেকে
শুনলাম যা যা,
তার কোনো উত্তর হয়না
দক্ষিণও হয় না।
তার কোনো চোখ নেই
যদিও ও দুটোকে চোখই বলে,
কিন্তু কী ভাবে তা চোখ হবে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২বার পঠিত
সুনীল গঙ্গোপাধ্যায় বুক ক্লাব
১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩০
১.
সে এক শুক্রবার ছিলো বটে। আমি ঘুমোচ্ছিলাম ঘটা করে, গায়ে লেপ-কাঁথা জড়িয়ে। ঘড়ির দিকে না তাকিয়েও বলা সম্ভব যে সকাল পেরিয়ে বেলা তখন দ্বিপ্রহর। আচমকা সেলিম এসে চেঁচামেচি শুরু করে দিলো, ‘দোস্ত, ওঠ্। দোস্ত, তাড়াতাড়ি ওঠ্।’ সেলিমের কথাবার্তা আমরা কখনোই তেমন পাত্তা-টাত্তা দেই না। আমিও তাই বিরক্তমুখে পাশ ফিরলাম।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫বার পঠিত
বানানবিভ্রাট: সন্ত্রাসী যুক্তাক্ষরসমূহ [পর্ব এক]
০৭ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৬
![]()
বানানের ভুল-ভ্রান্তি আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ভুল বানানের ছড়াছড়ি সবখানে- খবরের কাগজের পাতায়, বিজ্ঞাপনে, সাইনবোর্ডে, টেলিভিশনের নিউজ টিকারে, চিঠি-পত্রে, দলিল-দস্তাবেজে, ব্লগে। নির্দ্বিধায় বলা যায়, অজ্ঞতা ও ভাষার প্রতি অবহেলাই এর প্রধান দুটি কারণ। উপরন্তু, বাংলা বানান খানিকটা জটিলও বটে। বাংলা যুক্তাক্ষরগুলোর বিভ্রান্তি-সৃষ্টিকারী চেহারা-সুরত ও উচ্চারণ বাড়িয়ে তুলেছে এই জটিলতার মাত্রা।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৯বার পঠিত
সহজ প্রেমের কবিতা
২০ শে জুন, ২০১০ রাত ৮:৩১
তুমি জলের মতো
সহজ কথা বলো।
তুমি কাজল মাখো
মেঘের মতো গাঢ়।
তুমি আজ দুপুরে আমার সাথে
রাত কাটাতে পারো।
তুমি ফুলের মতো নুপূর পরে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭বার পঠিত
সহজ প্রেমের কবিতা ৩
১৯ শে জুন, ২০১০ রাত ১১:৪৫
জানি না আকাশ থেকে
কী এনেছো কাল
সবুজ সন্ধ্যা নাকি গোধূলির লাল।
আমি শুধু দেখলাম
তুমি কবেকার।
জানি না পাহাড়ে গিয়ে
কী এসেছো ছুঁয়ে।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪বার পঠিত




