somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= মরু সফর-১

১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকগুলো দিনই তো চলে গেল রিয়াদ থেকে ফিরলাম, একটি মাস অদ্ভুত এক ভাবাচ্ছন্নতায় কাটিয়ে দিলাম; ভাবের অনুভব আর অনুভূতি গুলোকে লিখে রাখবো রাখবো করেও কতদিন হয় গেল। রাত্রিকে এত কাছে থেকে হয়তো দেখেছিলাম অনেক কিন্তু এতটা ভাবনায় দেখিনি আগে কখনো; বিশেষভাবে নীল-আঁধারের কোমল মোহন রূপ। নিঃসীম আকাশে আকাশে তারকাদের মিতালী আর চাঁদের পক্ষ পরিবর্তনের ধারাবাহিকতায় রূপালী জোৎস্নার দৈনিক শাড়ী পরিবর্তনের সৌন্দর্য্য সত্যিই অতি সাধারণকেও কবি বানিয়ে দেয়।

গিয়ে তো ছিলাম একান্ত প্রয়োজনে, থাকতে হবে বেশ কিছুদিন জানতাম, ভেবেছিলাম কোথাও ভাড়া নেব ঘর, স্কুল দিনের বন্ধুরা দেখালো লাঠির ভয়, অবশেষে তাদেরই আয়োজনে নিয়োজিত করে দিলাম আপনার কর্মকারণে বিশ্রামিত দিনরাত। দিলে কি হবে, কত বছরের রাত জাগা, বন্ধুদের ডাকা নিশাচর পাখি আমি, অথচ ওরা সকলেই কর্মমুখর জীবনোপলদ্ধিতে উদ্দীপ্ত প্রতিদিন; কি করে মেলাবো? রাতের খাওয়া যখন শেষ হয়, তখন গভীরতায় তাকালে দেখা যায় এক, দেড় কিংবা দু'টো; ঘুমপরী কি কখনো এই মধ্য রাতে এসেছিল আমার অভিসারে? নোকিয়া-১১০০ মোবাইলের স্বল্প অথচ দেখার মত যথেষ্ট আলোতে দেখে নেই 'মুসলিম মনীষা', হুমায়নের 'হেঁয়ালী' অথবা রবি বাবুর '', দু'খানা মোসাল্লা (যদিও শুধু বসার সুবিধার্থে) পকেটের কলম আর বন্ধুর হিসাবের খাতা, কখনো 'হাশর' গ্রামের 'বড় বাড়ী' মিযী বাড়ী'তে যাওয়ার জন্য অপেক্ষিত লেটারপ্যাড ছেঁড়া, কখনো লিফলেটের উল্টো পিঠের সাদা ধবধবে কবিতার পট। তারপর কবিতার সেই 'ছিটকিনীটা আস্তে খুলে পেরিয়ে যেতাম ঘর'-এর মতই মধ্যোপারের নিঝুম রাত্রির দুয়ার খুলেই যেন বেরিয়ে পড়তাম আকাশ আর প্রকৃতির অসীম প্রান্তরে।

দিনের ক্লান্তি মুছে মনকে কিছু অতীত স্মৃতি মনে করিয়ে দিতেই হয়তো ওদের কেউ কেউ বসতো এসে খোলা আকাশের নীচের সেখানটায়। আমাকে পর পর কয়েক রাত দেখার পর এবং দু'এক কথা বলার পর অপরিচিতদেরই কয়েকজন চারখানা আরবী ইট আর এক খণ্ড তক্তা বিছিয়ে বানিয়ে দিল মঞ্চ, যেখানে ওদের আলাপচারিতা চলতো আমি আসার আগ পর্যন্ত। এসে পড়লেই জানা-অজানাকে ধারণ করে অন্যরা চলে যেত নিদ্রারূপ বিশ্রামে আর আমি ধীরে ধীরে প্রবেশ করতে থাকতাম আমার একান্ত সাম্রাজ্যে; যেখানে বিচরণে আমার কোন ভয়-দ্বিধা-সংকোচ নেই। যেখানে আকাশ থাকতো নুয়ে, যেমন কবিতার ছন্দ আমায় ঘিরে, চাঁদ-তারারা কত কথাই না শোনাত অন্তরে বাহিরে, আর থাকতো শাহানার প্রিয় বিড়ালগুলোর মত ওরাও ক'জন; আমি ক্রমেই ভুলতে শুরু করতাম আধুনিক সৌদি আরবের রাজধানী রিয়াদের হাইওয়ের ল্যাম্পপোষ্ট, নিয়ন বাতি আর গতিবান ইঞ্জিনের শব্দ-ছন্দ পতনকে। কি জানি হয়তো নিজেকেও...।

১৬.০১.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবিঃ !@@!404684 !@@!404685
((ছবিটা লিংকে এখনো আপলোড করতে পারিনি বলে দুঃখিত, শীঘ্রই হবে।))
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×