somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= স্বপ্ন থেকে চৈতন্যে আবেগী খোঁচা

৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

!@@!450619 !@@!450620

স্বপ্নের সিঁড়ি বেয়ে (ধারাবাহিক সত্য ঘটনাবলী)
=============================

মনের ভাবনারা কতদিকেই তো ডালপালা মেলে, জীবনের বিভিন্ন প্রান্তে-সীমান্তে তাদের স্বরূপ-রঙরূপ হয়ে থাকে ভিন্ন থেকে বহুতর। তেমনি ব্যাপার তো আট কেলাসের রঙিন দিনগুলিতেও হতে পারে, তাই না? আরো খুলে বলতে হবে? মানে কাউকে ভাল লাগা, জীবনের জন্য চাওয়া; এইসবই তো বলতে চাইছিলাম। অবশ্য কোন কোন কবি-সাহিত্যিক যেমন তাদের ছেলেবেলার এই ভাললাগাকে প্রকাশ করেন- অপ্রাপ্ত বয়সী আবেগের সাথে; তা নিয়ে না হয় চুপই থাকি এখন।

তো যখন তাদের সুখের সংসারে দু'টো বাবু এলো, (আমি সবসময় তাদের সুখী দাম্পত্য জীবন ও বাবুদের জন্য দো'আ করি; কারণ ওরা যে একদা মনে ঠাঁই করে নিয়েছিল অজান্তেই) তখন একদিন দেখি দুঃস্বপ্ন; বাবুদের বাবার এক্সিডেন্ট, রক্তাক্ত জামা, সাদা শাড়ী এবং কিছু কান্নার গুমরিত ধ্বনি। ঘুম ভেঙ্গে যায়; মনটা দারুনভাবে মুচড়ে উঠে, নিজের প্রতি ধিক্কার উঠে আসে আপনাতেই, কি স্বপ্ন দেখ্ছি আমি, কি স্বার্থপর আমি! কিন্তু আমার কি হাত আছে স্বপ্নার্জনে? আমি তো সেখানে একান্ত বাধ্যগত দর্শক মাত্র।

কষ্টিত মন আর ধিকৃত বেদনা নিয়ে পোহায়ে দিলাম রাত, দিনের সূর্য যখন এতটা উঠলো যে, বন্ধুকে ফোনে পাওয়া যাবে; তখন চাপলাম পরিচিত কিছু ফোন-কী; ওদের শহরের বন্ধু।
-হ্যালো!
-'শুনিস্ নি?', ওপাশের কথা শুনে আমার রীতিমত রক্ত হীম।
-'কি!'
-'.... ভাই এক্সিডেন্ট করেছে!'
-'কি বললি!!'
-'হাঁ, এখন হাসপাতালে আছে।', -যেন জীবনে জীবন ফিরে এল; স্বপ্ন পুরোপুরি সত্যি হয়নি অন্ততঃ।
-'কিভাবে, কোথায়, যখম কতটুকু,,,,(ইত্যাদি ইত্যাদি প্রশ্নমালা একসাথে)'।
-'আঘাত পেয়েছে, দু'একদিনেই ছাড়া পাবে আশা করি, তবে গাড়ী পুরো পেপসীর ডিব্বা হয়ে গেছে'।
-'রাখ তোর গাড়ী, বেচারা জানে বাঁচলো, এই তো অনেক পাওয়া হলো'।
আমি তখনো কেঁপে কেঁপে উঠছি স্বপ্নের রক্তরঙিন জামা কল্পনায় দেখে, অশ্রু, সাদা শাড়ী, মৃতু্য, বিরহ, বেদনা, বিদায়... ইত্যাদিতে।

বাস্তবের জেগে থাকা স্বপ্নগুলো চৈত্রীয় ঝড়ো হাওয়ায় আমের মুকুলের মত ঝরে গেলেও ঘুমঘোরের স্বপ্নমালার অনেকগুলোই অনেকাংশে জীবনের আনাচে কানাচে সত্য হয়েই চল্ছে, এবং আজো। কিন্তু তাই বলে কি জীবনকে ছুঁড়ে দিতে হবে কালের আস্তাকুঁড়ে? ধ্বংস করে দিতে হবে আরেকটি সুখের সংসার? আমি সুখী হতে পারিনি বলে ভেঙ্গে চুরমার করে দিতে হবে পৃথিবীর সুখরাজি? না, এমন অজ্ঞজনোচিত ব্যাধিময় বিবেক দেননি বলে প্রভুর সকাশে জীবনময় আন্তরিক সিজ্দা এবং প্রশংসা বাণী- "আলহামদুলিল্লাহ্"। জীবনের স্বপ্ন পূরণের জন্য চাই সাধনা, অন্যথায় চাই ধৈর্য্য; চরম ধৈর্য্য। ভালবাসার অর্থ সর্বদাই যে কাছে পাওয়া হতে হবে; তা বিশ্বাস করি না এবং সমস্তটুকু এক বিন্দুতে, তাও আবার কোন মানব-মানবীতেই সীমাবদ্ধ হবে; তাও বিশ্বাস করি না। সবটুকু ভালবাসা তো হতে হবে পরম প্রিয় প্রভুর জন্য; বরং তাঁর সম্পর্কভিত্তিক ভালবাসার বিভাজন তথা তাঁর দিকনির্দেশিত জগতে ভালবাসার আবর্তন ঘটানোতেই অতীত-বর্তমান-ভষ্যিতের সুখ-সাফল্য-শান্তি নিহিত; হায়, যদি আমরা বুঝতে পারতাম; যদি পারতাম!

৩০.০১.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

(((চলুক না আরো কিছুদূর)))

ছবির জন্য !@@!451042 যেখানে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×