somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিকল্প আজ ব্লগ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিকামী মানুষের গণজাগরণে যে ভূমিকা নিয়েছিল আজ তা নিচ্ছে ফেসবুক, ব্লগ।

এইতো দিন দশেক আগেও ফেসবুকার বা ব্লগারদের নিয়ে বিচ্ছিরি মন্তব্য করা হতো। বাবার টাকা পয়সা জলাঞ্জলী দিচ্ছে বলে শুধু অপবাদ দেওয়া হতো। এই আপনাকেও বেশ কয়েকবার বাড়ি থেকে, এলাকা থেকে, প্রতিষ্টান থেকে হুমকী দেওয়া হয়েছিল শুধু ফেসবুকে বা ব্লগে বিচরণের জন্য। আপনাকে প্রমাণ সাইজ গিয়ান দিয়ে বুঝানো হত, যার খেয়ে দেয়ে কোন কাজ নেই সেই ফেসবুক চালায়। আরো কত শত গিয়ান। যারা শুধু বলতো ফেসবুকে লিখে কি আর হবে? তাদেরকে বলে দিতে চাই ফেসবুকে লিখে কি হয়নি? এর আগে পেরেছেন কি কেউ সাধারণ মানুষকে নিয়ে এত গণজাগরণ সৃষ্টি করতে?

আমরা নিজের টাকা পয়সা খরচ করে ব্যান্ডউইথ কিনি। অক্লান্ত পরিশ্রম করে একেকটা লেখা তৈরী করি। এর জন্য কেউ আমাদের এক টাকা দেয়না। আমরা টাকার আশায় রাজপথে আসিনি। কিংবা লেখালেখি আমাদের কারো প্রধান পেশা না। আমরা বাচাঁর প্রয়োজনে লিখি। দেয়ালে শেষাগ্র ঠেকে গেলেই আমরা কলম ধরি। টাকার বিনিময়ে যারা দেশ নিয়ে লেখালেখি করেন তারা কেউ কলামিষ্ট কেউবা সাংবাদিক, কেউবা রাজনীতিবিদ। কলামিষ্ট বলেন আর সাংবাদিক বলেন তারা কোন না কোন দলভূক্ত পত্রিকা/চ্যানেল এর অন্তভূক্ত এবং তাদের প্রতিটি লেখার পেছনে একটি নির্দিষ্ট অংকের টাকা দেওয়া হয়।

কিন্তু আমরা সাধারণ পাবলিক গুটি কয়েক অল্প আয়ের তরুণ প্রজন্ম। যাদের বুকে বাংলাদেশ ছাড়া অন্য নির্দিষ্ট কোন দল নেই। দাতা নেই, ছাতা নেই। ফাগুনে আগুন লাগিয়ে যে সব ছেলেদের আজ দ্বিগুন বেগে আনন্দ উতসব করার কথা সেই সব তরুনেরা আজ দল, মত বিচারহীনভাবে দিনাদিপাত লিখেই যাচ্ছে অবিরত, সচল রাখছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিকল্প অনলাইন মাধ্যম। বলা যায়, সেই সব টগবগে দেশপ্রেমি তরুণদের লেখনিই আমাদেরকে রাজপথে নিয়ে এসেছে।

একাত্তর পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যে সব রাজাকারেরা আস্তানা গড়েছিল সোনার বাংলায় সেই সব আস্তানা গুড়িয়ে দেবার প্রয়াস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ প্রয়াস দেখিয়ে ব্যর্থ হয়েছেন বারবার। তাদের নেতৃত্বে আমরা যখন বারবার ব্যর্থ হচ্ছি তবে এবারের নেতৃত্বটা আমাদেরই হওয়া কাম্য।

বিশ্বের খ্যতিমান-শক্তিমান নোবেল জয়ী লেখকেরা আজ পর্যন্ত তাদের লেখনির মাধ্যমে কখনো একটি নির্দিষ্ট জাতিকে এক কাতারে দাঁড় করাতে পারেননি। অথচ নামহীন বেনামি কিছূ ব্লগার ও অনলাইন একটিভিটিষ্টরা তাদের লেখনির মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করে সারা বাংলাকে নিয়ে এসেছেন এক পতাকার তলে। আমার সৌভাগ্য, যে আমিও আজ সেই ব্লগারদের একজন।

যে যেখানে যে অবস্থানে থাকুন আন্দোলন অব্যাহত রাখুন। রাজাকারদের ফাসি দিয়েই ঘরে ফিরব।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×