somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

স্বপ্ন সুমন
quote icon
সৃজনশীল কাজের প্রতি রয়েছে ভীষন আগ্রহ।অসৎ লোকের সঙ্গ মোটেই বরদাস্ত করতে পারিনা।যদি কখনো অজান্তে চলে আসে তবে তৎক্ষনাত পরিবর্তন।ভালো কাজের প্রতি রয়েছ প্রবল আগ্রহ।এই ব্লগটি দেখে ভলো লেগেছে বলেই এখানে যুক্ত করেছি নিজেকে।যদি দেখি এর উদ্দেশ্য ভালো না তাহলে ছিন্ন করবো বন্ধন।বৈচিত্রের অন্বষণে এগিয়ে চলা।সম্ভবত সকল মানুষই তা খুঁজে বেড়ায়।আমিও এর থেকে ব্যতিক্রম নই।মুলতো আমি মনের বৈচিত্রই বেশী খুজে বেড়াই।আমার কাছে সৃষ্টিশীল কাজের মধ্যেই বেশী বৈচিত্র নিহীত আছে বলে মনে হয় । টেলিভিশন মাধ্যমটিতেও যথেষ্ট বৈচিত্রের অনুসঙ্গ রয়েছে।যেমনটি রয়েছে চলচ্চিত্র মাধ্যমে।এই দুটি মাধ্যমটিতে যারা কাজ করেন এবং যারা এর কাজ দেখেন উভয়ই বৈচিত্রের সন্ধান করেন। দেশে এক সময় এতো প্রযুক্তির ছড়াছড়ি ছিলো না।আমার বয়স যখন সাত কি আট তখন দেখেছি টেলিভিশন দেখার জন্য কী হুড়োহুড়িই না পড়ে যেতো সবার মধ্যে।আজকের প্রজন্মের অনেকের হয়তো বিশ্বাস হবে না স্বাধীনতার পর পর অর্থাৎ '৭৫ কি'৭৬ সালে ঢাকায় হাতেগোনা কিছু লোকের বাড়িতে টিভি ছিল।আর ঢাকার বাইরেতো ছিলোই না। সারা দেশে টেলিভিশনের সংক্ষ্যা এক হাজার অতিক্রম করবে না বলে সেই সময়কার অনেকেই বলতেন।এখনতো দেশের প্রায় প্রতি ঘরেই টিভি ।এমনকি কারো কারো ঘরে একাধিক। আজকের কম্পিউটার ইন্টারনেট মোবাইল এগুলো চিন্তার মধ্যেও ছিলনা কারো।সেই সময় দেখেছি মনের বৈচিত্র অন্বেষণ করতে বিনোদন পিপাসু মানুষদের কতো উত্তেজনা।এখনো তেমনটাই রয়েছে তবে এর ধরণ বদলে অন্বেষণ পরীধির বিস্তার লাভ করেছে।নব্বই দশকের গোড়ার দিকে মুঠোফোন এসেছে এদেশে।তারও আগে আসে ভিসিআর ভিসিপি যা পরবর্তিতে ভিসিডি এবং পরে ডিভিডিতে রুপান্তরিত হয়।ঠিক একই সময় কম্পিউটারের যাত্রা শুরু হয়।মিডিয়ার আকাশ উন্মুক্ত হওয়ার ফলে স্বাধীনতাত্তোরকাল থেকে দেখে আসা দেশের একমাধ্যম বিটিভির পাশাপাশি নুতন নুতন চ্যানেলের সূচনা হতে থাকে। পরিবর্তনের পর পরিবর্তন।এই পরিবর্তনের মূলে রয়েছে বৈচিত্রের অন্বেষণ।যুগের পরিবর্তনের সঙ্গে বদলেছে প্রযুক্তির পরিবর্তন। রুচির পরিবর্তন।চাহিদার পরিবর্তন। এই পরিবর্তন চিরন্তন।আগামীতে এই পরিবর্তন অব্যাহত থাকবে। এই পরিবর্তনের ধারা যতদিন পর্যন্ত স্পর্শ করতে পারবো ততদিন পর্যন্তই বৈচিত্রের স্বাদ গ্রহণ করতে পারবো।একমাত্র মৃত্যুই এর থেকে অবসান ঘটাবে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

যাদের দৃঢ়চেতা মনোবল আছে তাদের জন্যেই পৃথিবীর তাবত কাজ অপেক্ষা করে

লিখেছেন স্বপ্ন সুমন, ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

দেশী বিদেশী প্রতারকদের থেকে সাবধান।যারা ভালো ভাবে জীবন যাপন করতে চায় না ,মনের মধ্যে কু-বাসনাগুলো লালন করে ,তারা তার সেই বাসনাগুলো চারিতার্থ করতে অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।সহজ সরল লোকগুলো অবোধের মতো কূ-বাসনা নামক পেতে রাখা ফাঁদে পা দেয় না জেনেই ।অনলাইনে অর্থ উপার্জনের অনেক রাস্তা থাকলেও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১০ বার পঠিত     ০ like!

ওয়ার্ল্ড কাপের সব দলের খেলোয়ারের নামের চূড়ান্ত তালিকা

লিখেছেন স্বপ্ন সুমন, ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

শুরু হতে যাওয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে চলছে নানা রকম চুলচেরা বিশ্লেষণ।এবারের শিরোপা কে নিবে তা নিয়ে রয়েছে ভিন্নমত।তবে এক ঝলক দেখে নেয়া যাক এবারের আসরে কারা কারা খেলছে তাদের নিজ দেশের হয়ে।

Final World Cup Squads Taking Shape

10 of the 14 Finalised Squads for ICC Cricket World Cup 2015 have... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩০ বার পঠিত     ০ like!

রাস্তায় পথচারী নিষিদ্ধ :দূর্বল প্রচারনার কবলে নগরবাসী

লিখেছেন স্বপ্ন সুমন, ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

গণসচেতনতা কিভাবে তৈরী করা যায় তা বাস্তবায়নে প্রথম দ্বায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের ওপর।কিন্ত্ত রাষ্ট্রের প্রশাসনে যারা এ দায়িত্ব পালন করেন তাদের কার্যক্রম দেখে মনে হয় তারা মনে করেন দেশের সকল মানুষই তাদের অধিনস্থ কর্মচারী।একটি ঘোষণা ----আগামী মঙ্গলবার থেকে কেউ হেটে রাস্তা পার হবেন না।যদি হাটেন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     ১ like!

হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল

লিখেছেন স্বপ্ন সুমন, ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

দৈনিক মানব জমিন পত্রিকায় একটি অসাধারণ রিপোর্ট প্রকাশিত হয়েছে । রিপোর্টে যে সব উপাদান রয়েছে যা বিবেকবান মানুষমাত্রই অবশ্যই চিন্তায় পড়ে যাবেন।তাই সামুর ব্লগার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য মানব জমিন পত্রিকার প্রকাশিত রিপোর্টটি হুবহু পোষ্ট করা হলো।---

হঠাৎ করে দৃশ্যপট... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     ০ like!

সভ্য নগরীতে অসভ্য আচরনের মানুষ

লিখেছেন স্বপ্ন সুমন, ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৭

ঢাকার গুলিস্তানে যারা যাতায়ত করেন তারা নিশ্চয় ঘোড়ার গাড়ি দেখে থাকবেন ।যান্ত্রিক বাহনের সঙ্গে রীতিমত পাল্লা দিয়ে ছুটে চলা ঘোড়ার গাড়িটি যাতায়তের বাহন হিসেবেই মানুষের কাছে পরিচিতি পেয়েছে। মানুষ্য কর্তৃক পশুর প্রতি এ এক নির্দয় আচরন। ইঞ্জিন চালিত গাড়িগুলো সরিবদ্ধভাবে ছুটে চলছে ,পাশাপাশি নির্জিব প্রাণীটিও ছুটে চলে মানুষকে কাঁধে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ১ like!

অর্থ হীনই যত অনর্থের মূল

লিখেছেন স্বপ্ন সুমন, ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৪৮

আমার প্রিয় দু’ বোন নাসরীন ও লিমাকে উদ্দেশ্য করে কিছু লেখার জন্য বসেছি ।যারা দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী।মাঝে মধ্যে দেশে এলেও বড় ভাই হিসেবে যেভাবে দায়িত্ব পালন করা দরকার তা পালন করতে পারিনা।এর মূলে রয়েছে অর্থনৈতিক দৈন্যতা।এই নিয়ে তাদের খেদেরও কমতি নেই।যেখানে আমারই নুন আনতে পানতা ফুরায় সেখানে প্রিয় দু’বোনের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ০ like!

বিজ্ঞাপন বিড়ম্বনা :টিভি অনুষ্ঠান দেখাই দায়

লিখেছেন স্বপ্ন সুমন, ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৫৭

বর্তমানে আমাদের দেশে প্রায় দু’ডজন চ্যানেল ।এসব দেশীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানগুলো কেমন লাগে?এমন প্রশ্ন করা হয়েছিল আমার পরিচিত এক কলেজ পড়ুয়া ছাত্রের কাছে ।নির্বিকার ভঙ্গিমায় কলেজ ছাত্র উত্তর দিল টিভি অনুষ্ঠান না টিভি বিজ্ঞাপন, কোনটির কথা বলবো।বললাম, টিভি অনুষ্ঠান। চট জলদি উত্তর, ‘অনুষ্ঠানের কথা যদি বলেন তাহলে বলবো তাতো... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     ৫ like!

বেইলী রোড থেকে সেগুনবাগিচা :মঞ্চ নাটকের নুতন দিগন্ত

লিখেছেন স্বপ্ন সুমন, ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪২

এক সময়ের নাটকপাড়া খ্যাত বেইলীরোড এখন ফাস্টফুড পাড়া হিসেবেই বিবর্তণ ঘটেছে। মহিলা সমিতি আর গাইড হাউস মিলনায়তনে যারা একসময় নাটক দেখতে যেতেন একটু ফুরসত পেলেই ,তারা এখন এর কোনো হদিসই পাবেন না এই দুটি মিলনায়তনের। মহিলা সমিতি ভেঙ্গে ফেলা হয়েছে ইতিমধ্যেই,আর গাইড হাউস সংস্কারের অযুহাতে বেশ কয়েক বছর ধরেই বন্ধ।এখন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪০২ বার পঠিত     ৫ like!

একটি ধারাবাহিক কবিতা পর্ব:এক--আছে যতো স্বপ্ন

লিখেছেন স্বপ্ন সুমন, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

ভাবনা



১.

বেকার আছে চাকরী নাই

চাকরী পেতে ঘুষ চায়।

ধান্ধা ফিকির করা চাই

চাকরী পাওয়া ভীষম দায়। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ০ like!

দক্ষ ব্লগারদের প্রতি অনুরোধ

লিখেছেন স্বপ্ন সুমন, ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১১

পোষ্ট লেখকরা যে সবাই সমান দক্ষ হতে হবে এমন কোন শর্ত সামুতে আছে কিনা আমার জানা নেই।যদি থেকে থাকে তাহলে এর জন্যে ভিন্ন মত পোষণ করি।এই সৃষ্টিশীল ব্লগে সমাজের সর্বস্তরের যে কোন পেশার যে কোন শিক্ষার মানুষের অংশগ্রহনের মাধ্যমে সমৃদ্ধ হবে এটি। দক্ষ্ ব্লগারদের দেখে অদক্ষরাও দক্ষ হয়ে ওঠবে এমনটা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ১ like!

ইন্টারনেটের অগ্রগতিতে আমরা কোথায়!

লিখেছেন স্বপ্ন সুমন, ২৯ শে জুলাই, ২০১২ রাত ৩:৩১

আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে।অথচ খুব বেশীদিন আগের কথা নয়।২০০৫ কিংবা ২০০৬ সালেও এমনটি ছিল না।২০০৬ সালের পর থেকেই একটা বৈপ্লবীক পরিবর্তনের ধারা সূচিত হয়।সেই পরিবর্তনের ধারার রেশ ধরে চলতে চলতেই আজকের অবস্থানে এসে ঠেকেছে। বর্তমানে ইন্টারনেট এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যা সত্যিই যুগান্তকারী পরিবর্তনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৮৩৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ