ভাবনা
১.
বেকার আছে চাকরী নাই
চাকরী পেতে ঘুষ চায়।
ধান্ধা ফিকির করা চাই
চাকরী পাওয়া ভীষম দায়।
খাবার আছে অর্থ নাই
উপোস থাকার কারণ তাই।
২.
রাস্তা আছে ফুটপাত নাই
ফুটপাত থাকলেও খালি নাই।
পসরা নিয়ে হকার বসে
পাবলিক তাই রাস্তায় হাটে ।
গাড়ির চাপে হাটা দায়
হাটার জন্যে জায়গা চাই।
৩.
নকল আছে খাঁটি নাই
ভেজাল খেয়ে অভ্যাস তাই।
চাল আছে চুলো নাই
নুন আনি পান্তা ফুরাই।
জিনিস আছে ক্রেতা নাই
দামের সঙ্গে অমিল পাই।
৪.
হাসপাতাল আছে ডাক্তার নাই
ডাক্তার থাকলে সিরিয়াল নাই।
টেস্টের নামে ধান্ধাবাজি
ফাঁস হয়েছে ধোঁকাবাজি।
রেহায় পায়না আমির ফকির
এসব নাকি হালাল ফিকির।
৫.
কম খরচে সেবা নাই
সেবা পেতে ক্লিনিক যায়।
সুস্থ্য হলে রিলিজ পায়
টাকার কথা মাথায় নাই।
লম্বা বিল চোখে পড়ে
মাথা খানা ঘুরে ওঠে।
৬.
টু লেট আছে স্বল্প নাই
বেশি ভাড়ার দোহাই দেয় ।
বিদ্যুৎ পানি সবই আছে
ভাড়ার কিন্তু কমতি নাই।
অগ্রিম আছে কর্তণ নাই
বছর গেলে ভাড়া বাড়ায়।
৭.
খেলা আছে মাঠ নাই
মাঠের সন্ধান কোথায় পাই।
জমির খোঁজে দালাল ঘুরে
মাঠের জন্যে তাগিদ নাই।
বড় বড় দালান কোঠার
আরো অনেক জমি চায়।
৮.
গার্মেন্টস আছে বেতন নাই
ঈদের আগে বোনাস চায়।
দাবী ওঠে রাস্তায় নেমে
চেচায় শুধু থেমে থেমে।
বাঁচার মত বাঁচতে চাই
চাইতে গেলে প্রাণ হারায়।
৯.
বক্তা আছে শ্রোতা নাই
বাচাল বলে খেতাব পায়
নেতা আছে নীতি নাই
ন্যায়ের খোঁজে কোথায় যায়।
নিয়ম থাকলেও পালন নাই
অনিয়মেই চলতে চায়।
১০.
গাড়ি আছে ফিটনেস নাই
ঘুষের টাকায় পারমিট চায়।
চালক আছে শিক্ষা নাই
ছাগল চিনে লাইছেন্স পায়।
দূর্ঘটনায় মানুষ মরে
মাথা মোটার জবাব নাই।
১১.
নদী আছে সেতু নাই
সেতুর জন্যে টাকা চায়।
আশ্বাস আছে বিশ্বাস নাই
সেতুর টাকা কেমনে পাই।
আবুল কাবুল সব বিদায়
প্রহর গুনে দিন কাটাই।
১২.
সংসদ আছে সাংসদ নাই
বয়কট করে ভয় দেখায়।
ভোটার আছে সিস্টেম নাই
আগের সবই বহাল চায়।
বর্জন আছে অর্জন নাই
ব্রিফিং দিয়ে দিন কাটায়।
১৩.
রাজা আছে প্রজা নাই
নাজির উজিরের ভাবনা তাই
তোষামদের চমক দেখে
রাজা জান ভুল বকে।
এলান করেন নতুন করে
রাজার কোন বদল নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




