
কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আমার ওপর দিয়ে কী গেছে?
২০১৮ সালে বাস মালিক সমিতিতে একটি ছোট্ট দায়িত্ব পেয়েছিলাম। দায়িত্বটি খুব বড় কিছু ছিল না, তবে তা ছিল সম্মানের। সময়ের ব্যবধানে সেই দায়িত্ব কেড়ে নেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় সম্মানটুকুও। সে সময় দায়ের করা একটি মামলা আজও আমার পিছু ছাড়েনি—এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।
এরপরও কি সবকিছু থেমে গেছে?
না।
২০২৪ সালের ৫ আগস্টের পর একে একে তিনটি মিথ্যা মামলা। আটক হলাম, জেলও খাটলাম। তাতেও কি কারও মনের ক্ষোভ কমেনি—এই প্রশ্নটাই আজ আমাকে তাড়িয়ে বেড়ায়।
আজ আমার কোনো পদ নেই, কোনো ক্ষমতা নেই। তবুও কেন আমাকে এত বড় করে দেখা হচ্ছে? কেন বারবার আমি লক্ষ্যবস্তু হচ্ছি?
আমি বুঝতে পারছি।
মানুষ আমাকে কেন পছন্দ করে, কেন স্নেহ করে—সেটাই হয়তো কারও কারও সহ্য হচ্ছে না। কিন্তু ভালোবাসা বা গ্রহণযোগ্যতা জোর করে পাওয়া যায় না। এগুলো অর্জন করে নিতে হয়।
সবকিছুর পরও আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো অভিশাপ।
সবার জন্য শুধু একটাই কামনা—
সুস্থ দেহ, প্রশান্ত মন নিয়ে সবাই যেন কর্মব্যস্ত জীবনে এগিয়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




