একটা কথা আমরা সবাই বলি। “ক্লোজ আপ ওয়ান” দেখে কোন লাভ নাই। এটা একটা ফালতু অনুষ্ঠান। আমি যদি জিজ্ঞেস করি কেন? সবাই বলবে, একে তো এটা ইন্ডিয়ান আইডলের নকল করে, আবার যারা এখান থেকে বের হয় তারা সময়ের স্রোতে হারিয়ে যায়। এখন প্রশ্ন হল এই অভিযোগ গুলো সত্যি কিনা? আমার মনে হয় এই অভিযোগগুলো আংশিক সত্যি। এটা ঠিক যে এটা ইন্ডিয়ান আইডলের নকল করে। সত্যি বলতে এটা ঠিক যে আমরা আমাদের পাশের দেশকে অনুসরণ করতে ভালবাসি। এজন্য যখন ইন্ডিয়ান আইডল শুরু হল তখনই শুরু হয় “ক্লোজ আপ ওয়ান”। এমনকি “ক্লোজ আপ ওয়ান” এ যে রাউন্ড গুলি আয়োজন করা হয় প্রতিযোগিতার জন্য সেগুলিও সবই দেখানো হয়ছে “ইন্ডিয়ান আইডলে”। তবে হ্যা, এবার যে “ফ্লেবার রাউন্ড’ যুক্ত হয়েছে তা নতুন। বাকি সব আগের রাউন্ড ইন্ডিয়ান আইডল থেকে নেওয়া। সবচেয়ে হাস্যকর বিষয় হল যে বিচারক যারা ছিলেন বা আছেন তারা সবাই “ইন্ডিয়ান আইডল” এর বিচারকদের অনুসরণ করার চেষ্টা করছেন। কিন্তু যেসব শিল্পীরা আসছেন তারা সবাই যে হারিয়ে গেছেন,কথাটি সত্য নয়। আপনারা একটা বিষয় খেয়াল করুন। যারা ক্লোজ আপ ওয়ানের শিল্পী, তারা কিন্তু খুব কম বয়সী। তাই আমার মনে হয় তারা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আর যারা পড়াশোনা করছে না, তারা কেউই গান কে প্রধান পেশা হিসেবে নিচ্ছে না। এর কারন হল পাইরেসি ও সিনেমা জগতের দুরবস্থা। আর যারা নিচ্ছে, তারা যে একদম খারাপ করছে তা না। অনেকে বিভিন্ন সিনেমায় গান করছে। তো ক্লোজ আপ ওয়ান কে দোষ দিয়ে কোন লাভ নাই। এর দায় নিতে হবে মিউজিক ইন্ডাস্ট্রির দুরবস্থাকে। তাই আমি মনে করি ক্লোজ আপ ওয়ানের দরকার আছে।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।