আজকে হরতালটি আমার খুব ভাল কাটল। আজকে সারাদিন ফেসবুক আর ক্রিকেট নিয়ে কাটালাম। আজকের খেলা আমার বেশ মজা পেয়েছি। পাকিস্তান যে একটি অনিশ্চয়তার দল, তা তারা আরেকবার প্রমাণ করল। আর ভারতীয়দের ম্যাচ জেতার উদযাপন দেখে মনে হল ওঁরা সিরিজ জিতে গেছে। অবাক দুনিয়া। যাই হোক। যেহেতু আমি একজন সংগীত প্রেমী মানুষ। তাই আমি “ক্লোজ আপ ওয়ান” দেখতে বসলাম। যারা দেখেন নি তাদের জন্য বলি, আজকের রাউন্ড ছিল ইন্সট্রুমেন্টাল রাউন্ড। ভাল লেগেছে যখন মিউজিসিয়ানদের পরিচয় করানো হয়েছে । এটা আমরা কেউই করি না। যারা তারকা তাদের নাম নেই। কিন্তু যাদের ছাড়া একজন তারকা অসম্পূর্ণ, তাদের নাম আমরা কেউ নেই না। তো প্রথমে গান গেল ফারজানা জাহান নিপা। তার গান শুনে ফাহমিদা নবীর মতামত শুনে আমার মারাত্মক হাসি পেল। উনি বললেন, “নিপা, তোমার গলা তো মিষ্টি। একদম চিনির মত। আজকে চিনি কোথায় গেল?’ আরে আপা, চিনি থাকবে কিভাবে? চিনির দাম বাড়ছে না। মাঝে একটা একটা মেয়ে গান গাইল। ওর নাম লাবিবা নুসরাত। আমি নিয়মত ক্লোজ আপ ওয়ান দেখি। কিন্তু ওকে আগে দেখিনি।
ও কোথা থেকে আসলো? দেখে মনে হয় প্রবাসে থাকে। নিশ্চয় ডালমে কুছ কালা হ্যায়। হায়রে! সব জায়গায় দুর্নীতি। তো ও একটা রবীন্দ্র সংগীত গেল। এরপরে বলল, ও নাকি এই গানটি গেয়েই রবীন্দ্র সংগীত এর প্রেমে পরে গেল। হায়রে, একটা গান গেয়েই রবীন্দ্র সংগীতের প্রেমে পরে গেল? তবে সবাইকে দেখে মনে হল গান শিখে শিখছে। মোঃ আল-আমিন গলাটা ভাল ছিল। ইমতিয়াজ আহমেদ বুলবুল স্যার দেখি আমার সাথে একমত হল। ভজন আমার মনে হয় নিজের নৈপুণ্য প্রদর্শনের চেয়ে কি পারে তা দেখানোতে তার আগ্রহ বেশি ছিল।
অবন্তি দেব যে গান গেয়েছে তা মনে হয় আগের রাউন্ড এ কেউ গেয়েছে। তাই আমার মনে হয় ওর এটা না গেয়ে অন্য কিছু গাইতে পারত। তবে আমার মনে হয় ও সমসাময়িক গান ছাড়া অন্য কোন গান গাইতে পারে না। দেখা যাক ও ধরা খায় কিনা। একটা ছেলে গান গাইল। কিন্তু গানে “তুমি” শব্দটা সে বাদ দিল। মনে হয় ছ্যাখা খাইছে।
সব মিলিয়ে আজকের দিনটি ভাল কাটল। সত্যি বিশ্রামের চেয়ে ভাল কাজ কিছু নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




