খুব বাজে একটা ব্যাপার দেখলাম গতকাল ও আজ-
মালিবাগ থেকে বাসে উঠলাম, আমার উঠার ঠিক আগেই একটা সুন্দরী মেয়ে উঠলো বাসে, খেয়াল করলাম হেল্পার মেয়েটার পশ্চাৎদেশ খুব ভালোভাবে ধরে বাসে উঠালো। বাসে প্রচুর ভির এবং মহিলা সিট না থাকায় মেয়েটি দাঁড়িয়ে রইল। যা হোক বাস চলতে থাকলো। হটাত বাস ব্রেক করায়, মেয়েটির পাশে দাঁড়ানো এক মধ্যবয়স্ক লোক ব্যাল্যান্স রাখতে না পেরে মেয়েটির উপর গিয়ে পড়লো, মানে শুধু ধাক্কা খেল। আমার কাছেও ব্যাল্যান্স রাখা কঠিন মনে হচ্ছিল। মেয়েটির রিএক্সন দেখে আমি সহ বাসের অনেকেই থ। খুবই বাজে ভাষায় ঐ মেয়েটি ঐ মধ্যবয়স্ক লোকটিকে অনর্গল গালি দিতে থাকলো। আজব হেল্পার পশ্চাৎদেশ ধরলে প্রবলেম নাই, আর বাসের ব্রেকের জন্য এক লোকের অনিচ্ছাকৃত ধাক্কা সে সহ্য করতে পারলনা। হায়রে মেয়ে জাতী!!!!
আর আজকে আবার মালিবাগ থেকে বাসে ওঠার পর খেয়াল করলাম আমার পেছনে ৩টা মেয়ে উঠলো। বাসের ৯টি সংরক্ষিত মহিলা সিটের ৬টিতে মহিলা বসা এবং বাকি ৩টিতে ৩ জন পুরুষ বসা যার মধ্যে একজন প্রায় ৬৫-৭০ বছরের বৃদ্ধ। মেয়ে ৩টা উঠে সরাসরি ঐ বৃদ্ধকে বলল, "উঠেন তারাতারি, চোখে দেখেন না আমরা মেয়ে, এগুলা মহিলা সিট, আপনি বসেছেন কেন? উঠেন উঠেন"
আমি পর পর ২ দিন মেয়েদের এই আচরনে থ। এগুলা কি দেখি আশেপাশে? মানুষের মানবিকতা কোথায় গেলো। আরে আপনি বাকি ২জনকে উঠার অনুরোধ করতে পারেন, ঐ বৃদ্ধ লোকেরও তো সামর্থ্য নেই আপনাদের মত দাঁড়িয়ে যাওয়ার। আর কেন এতো ঔদ্ধত্যপূর্ণ আচরন? এভাবে আচরন করলে তো বাকিরা আপনাদের সহজগিতাই করবেনা। এই ২ টা ঘটনা দেখার পর আমার শুধু একটা জিনিসই মনে হল, মেয়েদের জন্য সংরক্ষিত সিট ও কথা বলার অধিকার কেড়ে নেয়া উচিৎ। অনেকেই মেয়েদের সিটে বসে, না উঠতে চাইলে হেল্পার বা আশেপাশের লোকের সাহায্য নিন, এভাবে একজন বৃদ্ধ মানুষের সাথে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয় নাই। এরকম উদাহরণ আরও আছে। আমি একটি মিউজিক স্টুডিও তে কাজ করি।আগে যখন বড় শিল্পীদের সাথে কাজ করতাম। তাদের বিনয় আমাকে মুগ্ধ করত। কিন্তু ইদানিং কাজ করা হচ্ছে কিছু শিল্পীদের সাথে যারা দেশের নামকরা একটি রিয়েলিটি শো থেকে ভাল করায় নিজেকে তারকা মনে করছে। আমাকে তো এরা মানুষ বলে গণ্যই করে না। শুনছি বাংলাদেশ কয়েকদিন পরে নাকি ইউরোপের অর্থনীতি ছাড়িয়ে যাবে। তাই বলে কি আমাদের যুব সমাজ কি উদ্ধতপূর্ণ আচরণে ও কি ইউরোপকে ছাড়িয়ে যাবে? জানি না কি আছে আমার কপালে। আমার ছেলে মেয়েরা যে কেমন আচরণ করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




