একঝাঁক কানিবক উড়ে চলে গেছে,
মহুয়ার মায়া ছেড়ে অন্য শহরের ছাদে।
কার্নিশ ছুঁয়ে গেছে ধবল পালকের ঘ্রাণমগ্ন বিকেল,
আর,
সন্ধ্যার কমলালচে আলো জলভাসা মোমের ছায়াকে দীর্ঘায়িত করে তুলেছে
অবিরাম।
সুখজমা মেঘেদের আড়ালে, আবডালে পরিত্যক্ত কাশবন।
জমা হ'তে থাকে, খরচ হ'তে থাকে
গার্হস্থ্য অসুখ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



