somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড (হায় হায় এখন আমি কই যাই সৎ(!) লোকের জেল :))

১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

শাহজাহান চৌধুরীকে সহযোগিতা করার অপরাধে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন।

শাহজাহান চৌধুরী কারাগারে আটক থাকলেও ফয়সাল মোরশেদ পলাতক রয়েছেন। ফয়সাল মোরশেদকে আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে।

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুইটি ধারায় দেয়া সাজার মধ্যে সম্পত্তির তথ্য গোপন করায় তিন বছরের কারাদণ্ড এবং অবৈধ সম্পত্তি অর্জন করায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এ সাজা একইসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সাতবছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে সাংসদ কোটায় শুল্ক মুক্ত গাড়ি কেনার ৫০ লাখ টাকার উল্লেখ করেননি। ওই অর্থের কোনো বৈধ উৎসও দেখাতে পারেননি তিনি । মামলার তদন্তে ফয়সাল মোরশেদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সহযোগী হিসেবে তাকেও আসামি করা হয়।


দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ গত বছরের ১ জুলাই নগরীর বন্দর থানায় মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, আসামি শাহজাহান চৌধুরী কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সাংসদ কোটায় গাড়ি কেনায় ৪৯ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ওই অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেন নি।

কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত করতে গিয়ে ওই দুর্নীতির সঙ্গে এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খানেরও সম্পৃক্ততার প্রমাণ পান। এরপর মামলাটিতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়।

পরবর্তীতে ১২ ফেব্র"য়ারি মামলাটি চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ মামলাটি স্থানান্তর করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দেন।

শাহজাহান চৌধুরী গত ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাতকানিয়া থানায় তিনটি চাঁদাবাজি মামলা ও একটি হত্যা মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৫
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×