somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটিপতি হবার যন্ত্র।

১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মাথা দিয়ে ঢুকবেন ঐ মাথা দিয়ে কোটিপতি হইয়া বের হইবেন;)


মালয়েশিয়াতে যে এলাকায় আমরা যারা কুলি (সাধারন শ্রমিক) তাদের ভিতর আমার একটা গ্রহনযোগ্যতা আছে ;) কারন আমি ইন্টারনেট ইউজ করি:P । কবে পারমিট ছাড়বে দেশের কি খবর হরতালের কি খবর এসব জানার জন্য অনেকেই আমার কাছে ফোন করে :D

গত কয়েকদিন ধরে অনেকে আমার কাছে ফোন করে বলে ---- ভাই ডেস্টিনি কি? বাংলাদেশ থেকে কয়েকজন লোক এসে আমাদেরকে ডেস্টিনি করতে বলতেছ। তারা কোটি পতি হবার কথা বলে। তারা নাকি এইদেশে ও বড় অফিস নিছে কি যেন একটা সেমিনারে যেতে বলতেছে এখন আমারা কি করব?

আমি বলি "ডেস্টিনি হলো কোটিপতি হবার যন্ত্র" একমাথা দিয়ে ঢুকবেন আর একমাথা দিয়ে কোটিপতি হইয়া বাহির হইবেন"। আমার কথায় একধরনে তাচ্ছিল্ল তারা টের পায় তারা বুঝতে পারে হয়তো আমি ডেস্টিনি পছন্দ করিনা।

আমার প্রশ্ন হলো দেশের হাজার যুবকদের কে ৫/৬বছরে কোটিপতি বানানোর স্বপ্ন দেখাইয়া লেখাপড়া উন্নয়নমূলক কাজ বন্ধ করাইয়া প্রথম শ্রেণীর নাগরিক বানাইয়া গলায় টাই বান্ধাইয়া দিছে অথচ এই হাজার হাজার লোকগুলো যদি দৈনিক ১০ টাকার উৎপাদনমূখি কোন কাজ করত তাহলে দৈনিক লক্ষলক্ষটাকা আয় হতো। তা না করে দেশের যুবকশ্রেণীকে পঙ্গু করে এখন আমরা যারা প্রবাসে এসে দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠাই তাদের কে পঙ্গুকরার পাইতারা চালাচ্ছে। সুতরাং এখনই সময় যাছাই বাছাই করা এই ডেস্টিনি কে কারা এর হোতা কি এদের উদ্দেশ্য?

আমার মনে পড়ে ১৯৯৫ সালে গুলশানে টং চেং বিডি প্রডাক্ট নামের একটি নেটওয়ার্কিং বিজনেস প্রথম এই ব্যবসাটি শুরু করেছিলো তাদের প্রডাক্ট ছিলো ওয়াটার পিউরিফাইন্ড মেশিন যা দিয়ে আর্সেনিক মুক্ত জীবানুমুক্ত পানি পাওয়া যেত একই সাথে গরম পানি (চা তৈরির উপযোগি) শেষ পর্যন্ত সেটা বন্ধ হয়ে গিয়েছিলো তাদের যথাযথ অনুমোদন না থাকার কারনে আর তাদের আয়ের টাকা নাকি মাফিয়া লিডারদের হাতে চলে যেতো আমার কথা হলো ডেস্টিনির টাকা কোথায় যায় তা কি আমাদের দেশে থাকছে নাকি আবার কোথাও পাচার হয়?

জানি এগুলো যাছাই বাছাই করার সময় কারো নাই এমনকি সরকারের ও নাই। কারন সরাকারের কোন একটা অংশ এদের থেকে সরাসরি সুবিধা পায় তা না হলে পাঁচ কোটি গাছ লাগাইতে (বিঘা প্রতি ১০৫টা) প্রায় ৪৭৬১৯০ বিঘা বা প্রায় ২৫০ বর্গমাইল খালি জমি দরকার এই জমির অনুমোন বা গাছ লাগানোর অনুমোদন তাদের কে বা কাহারা দিলো?

কোটিপতিদের টাকার গরমে এখন এজন জেলা স্কুলের প্রধান শিক্ষক কে তার নিজ বিদ্যালয়ের ময়দানে ও শারীরিকভাবে লাঞ্চিত করতে দ্বিধাবোধ করেনা।

সুতরাং সচেতন হোন সময় থাকতে।









কৃতজ্ঞতা প্রকাশ করছি: টি ভাইরাস
এবং
গুপি গায়েন এর প্রতি।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৩৬
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×