somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকারের বিড়ম্বনা (রম্য কথা)

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-"অধিকার কেউ হাতে তুলে দেয়না তা আদায় করে নিতে হয়"
এই কথাটা আমার জীবনে খুব প্রভাব ফেলেছে। আমি মনে করি আমার যতটুকু অধিকার তা আমি আদায় করে ই নিবো কেউ আমাকে স্বচ্ছায় দিবেনা। আমি করিও তাই।

আগুন, পানি, বাতাশ এই তিনটিতে সবার সমান অধিকার, কারো কাছে পানি থাকলে তা চাইলে দিতে হয় না হলে নাকি পরোকালেও পানি পাওয়া যায়না (প্রবাদ)। একদিন আমার আগুনের দরকার হলো সিগারেট ধরাবো। শিতের মধ্যে রাস্তায় দুই বন্ধু বসে আছি। সিগারেট আছে আগুন নাই। দূরে দেখলাম কেউ একজন জলন্ত সিগারেট হাতে আসছে। সিদ্ধান্ত নিলাম ঐ ভদ্রলোকের কাছ থেকে আগুন নিয়ে সিগারেট ধরাবো।কাছাকাছি আসতেই বল্লাম এই যে ভাই আগুনটা একটু দিবেন ..... পুরা পুরি কাছে আসতেই দে দৌড় ওরে বাপরে দেখি আমার বড় চাচা যাকে আমরা ভূতের মত ভয় পাই ।


আমার বন্ধুর সাথে আমার প্রচন্ড মিল মহব্বত আবার প্রচন্ড ঝগড়া করি পরদিন মিশে যাই। সেদিন বিকেল বেলা খেলতেছি হটাৎ ও করল কি আমার গায়ে থুথু দিলো আমি তার থেকে বেশি করে দিয় দিলাম। খেলা শেষ করে বাড়ি যাচ্ছি। আমার বাড়ি পার হয়ে ওর বাড়ি যেতে হয়। যখন ঠিক আমার বাড়ির সামনের পথে আসলাম তখন ও আমার চুল টান দিয়ে দে দৌড়। ক্রোধে আমার গা জ্বলে যাচ্ছিলো কিন্ত কিছুই করতে পারলাম না। ও আমাকে একটা চুলটানা দিয়েছে সুতরাং ওকেও আমার একটা চুলটানা দেবার অধিকার আছে। রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম সকাল বেলা ওর ঘুম ভাঙ্গার আগেই যেয়ে জানালা দিয়ে চুল টানা দিয়ে চলে আসবো। যেই ভাবা সেই কাজ ভোরে ভোরে ওর জানালা দিয়ে হাত ঢুকিয়ে চাদরের নিচে হাত ঢুকিয়ে চুল ধরে দিলাম টান। ওরে মারে করে চিৎকার করে ওঠলো মেয়ে কন্ঠ। আমি তো পুরাপুরি থ'। কার চুল টান দিলাম আমি? পরে শুনলাম ঔ খাটে নাকি ঐদিন ওর খালাম্মা ঘুমিয়েছিলো :P


আমার ভাতিজা আর আমি একরুমে থাকি। ভাতিজা আমার আল্লাদ পেয়ে আমার কাছে ই বেশি থাকে। এমনকি রাতে ও আমার সাথে ঘুমায়। যেহেতু এক রুমে থাকি একটা খাট। সুতরাং এই রুমের সবকিছুর অধিকার ৫০%। কিন্তু রাত হলে ওর চাই ১০০%। মানে বুঝলেন পুরাখাটে ওর গড়াগড়ি দিতে হয়। যতোই হাতপা ধরে সরায় দিই দেখি আমার দিকে ই বেশি গড়ায়। কিরে বাপ তোর অধিকার আছে অর্ধেক খাটে তুই পুরা খাটে কেনো গড়াস। কে কার কথা শোনে। পরে বুঝলাম অর্ধেক খাটে না অর্ধেক রুমেই তার অধিকার আছে। তাই রাতে বালিশ টা নিয়ে একটা চাদর নিয়ে আমি আমার অর্ধেক মানে ফ্লোরে চলে গেলাম। আমার মাত্র ঘুম আসছে ওমনি শুনি দুম করে শব্দ হলো। চেয়ে দেখি ভাতিজা অধিকার আদায় করতে যেয়ে নাক ফাটায়ে রক্ত বের করে ফেলেছে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:২৮
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×