somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে একই দিনে স্কুল ও কলেজ ছাত্রী অপহৃত, ৪ দিনেও উদ্ধার হয়নি

২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালী, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিলে এক দিনে ছাত্রলীগ ক্যাডারদের হাতে অপহৃত স্কুল ও কলেজ ছাত্রীকে ৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতেও অপহৃতদের উদ্ধারে পুলিশ অপহরণকারীদের বাড়িসহ বিভিন্ন স্থানে হানা দিলেও কোন সন্ধান পায়নি। জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার মারকাশের উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার

রূপাকে (১৫) সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সাযোগে অপহরণ করে একই উপজেলার তিতাহাজরা গ্রামের সফি উল্লাহর ছেলে ছাত্রলীগ ক্যাডার সিরাজসহ (২৫) আরো কয়েকজন। এ ঘটনায় অপহৃতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সিরাজসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।

এদিকে সোমবার বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর বাজারের ডা. দোলোয়ার হোসেনের মেয়ে ও নোয়াখালী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্রী পারভিন আক্তার সুভ্রাকে (১৮) বাসা থেকে বাবার দোকানে যাওয়ার পথে একটি মাইক্রোযোগে অপহরণ করে খিলপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. হানিফ মিয়ার ছেলে ছাত্রলীগ ক্যাডার কামরুল হাসানসহ (২৬) তার লোকজন। এ ঘটনায় অপহৃতের বাবা ডা. দেলোয়ার হোসেন বাদী হয়ে কামরুলসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে চাটখিল থানায় অপহরণের মামলা করেছেন।

উভয় ঘটনায় পুলিশ অপহরণকারীদের বাড়িসহ বিভিন্ন স্থানে হানা দিলেও অপহৃত কাউকে উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত কোন আসামিও গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে বেগমগঞ্জ ও চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব ও হুমায়ুন কবিরের সাথে আলাপ করলে তারা বলেন, থানায় মামলা হয়েছে। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×