somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ এর সমর্থিত এক চেয়ারম্যানের নির্যাতনে কাতরাচ্ছেন গৃহবধূ ফজিলা

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানের প্রকাশ্য নির্যাতনের শিকার গৃহবধু ফজিলা বেগম এখন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে যন্ত্রনায় ছটফট করছেন। প্রকাশ্যে রাস্তা দিয়ে অস্ত্রের মুখে টেনে বনকুড়ি ব্রীজে নিয়ে গিয়ে তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করার পর ভেঙ্গে দেয়া হয়েছে তার বাম পা ও হাত। এ ঘটনায় সোমবার বিকেলে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানসহ নয় জনের নামে মামলা দায়ের করেছেন স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাতেম আলী। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিত ফজিলা বেগম ও তার স্বামী বাবলু মিয়া এবং এলাকাবাসী জানান, রোববার দুপুরে উপজেলার বনকুড়ি গ্রামে বনকুড়ি মসজিদের নিয়ন্ত্রনে থাকা খাস জলাশয়ের মাছ ধরতে যায় ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতান ও তার সহযোগীরা। এ সময় এলাকার নারী পুরুষ সকলে এসে মাছ মারতে বাঁধা দিলে তিনি পকেট থেকে পিস্তল বের করে সবাইকে তাড়িয়ে দেন। ঘটনার সময় বনকুড়ি গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফজিলা বেগম (৩৮) সকলের পিছনে পড়ে গেলে বাবা সুলতান তাকে ধরে রাস্তা দিয়ে টেনে হিচড়ে বনকুড়ি ব্রিজে নিয়ে আসে। পরে তার সহযোগী শামীম ও এনামুলসহ কয়েকজন এলোপাথারিভাবে মারপিটের পর তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করে ও তার বাম পা এবং হাত ভেঙ্গে দেয়। বাবা সুলতার চলে যাওয়ার পর এলাকাবাসী আহত গৃহবধু ফজিলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এলাকাবাসী জানিয়েছে ‘বাবা সুলতান’ খ্যাত সুলতান আহমেদ ২০১১ সালের ২৫ জুন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনের কারণে তার বিরুদ্ধে অনেক মামলা হলে তিনি চলে যান আত্মগোপনে। বেশির ভাগ সময়ই ইউনিয়ন পরিষদ চলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে। সুলতান আতঙ্কে সাধারণ মানুষেরা কেউ আর ইউনিয়ন কার্যালয়ে যায় না। অভিযোগ রয়েছে, সেখানে একটি গোপন কক্ষ রয়েছে। সেটা সবার কাছে সুলতানের টর্চার সেল নামে পরিচিত। নির্যাতনের ভয়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেও চায় না। বগুড়া অবস্থান করে সপ্তাহে ২/১দিন তিনি অফিস করেন। এর আগে এই চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও উন্নয়নমূলক কর্মকান্ডে দুর্নীতিসহ সতেরোটি অভিযোগে তার উপর অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন ইউনিয়ন পরিষদের ১০ ইউপি সদস্য। পরে চেয়ারম্যানের রোষানল থেকে বাঁচতে রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করেন তারা। এ ব্যাপারে কথা বলার জন্য বাবা সুলতানের মোবাইল নম্বরে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বলেছেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন তবে এ ঘটনায় এখনও কেউ থানায় মামলা করতে আসেনি। মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×