somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বান্ধবীনামা

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বান্ধবীর বিবাহের খবর বন্ধুর কাছে আপনজনের মৃত্যূর খবরের চেয়ে কোন অংশেই কম নয়। ব্রেকিং নিউজ বজ্রপাত দেয় না, বান্ধবীর বিবাহের খবর ব্যাপক বজ্রপাতসহ হাল্কা বাতাস বইয়ে দেয়। কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম। এমন সময় বেশ কিছুদিন আগে কোরাবনী হওয়া মানে বিবাহ হওয়া বান্ধবীর ফোন দেখে হাল্কাচালে রিসিভ করলাম। আগে হলে রীতিমত মোচড় দিয়ে উঠে যেতাম।

-কিরে কি খবর? বহুদিন পর তুই!
-তুই তো আমাকে ভুলেই গেছিস! (অভিমানে)
মনে মনে বললাম তোমার বিয়ে হয়ে গেছে তোমাকে ভুলবোনাতো কাকে ভুলবো। এটাতো আর বলা যায় না। আমি কন্ঠে মিথ্যে মধু দেবার তীব্র চেষ্টা করলাম। বিবাহের আগে তার সাথে কথা বললেই আমার গলায় যেন মৌমাছির চাক থাকতো, এখন আর আসে না, আমদানি করতে হয়।
-তা বল কেমন চলছে তোর সংসার?
-সংসার! চলে। ওহো তোর জন্য সুখবর আছেরে।
আমি সত্যিকার মোচড় দিয়ে উঠলাম। এই বুঝি বলবে "আমার ডিভোর্স হয়ে যাবে,কলেজ লাইফ থেকে তোকে ভালোবাসতাম কখনও বলা হয়নি। আমি তোকে চাই"
-তুইতো মামা হতে যাচ্ছিস!
মোচড় দিয়ে শুয়ে পড়লাম।
-কিরে চুপ কেন?
-অথচ বাবা হওয়ার সংবাদটা আমার কাছে সুখকর ছিল! কিন্তু জগত বড় নিষ্ঠুররে। আসল মামা হবার আগেই আমাকে মামা বানিয়ে দিল। ধিক্কার এ জগতকে।

যাকগে! বান্ধবীরা স্নেহময়ী, ফুসকা চটপটি,দুর্দিনে টাকা ধার। নোট তৈরি করে দেয়ার মত অসাধরণ সব কাজ করে দিতো। বিনিময়ে আমি তাদেরকে দিতাম এক রাশ সাজেশন। একটা সময় প্রায় সংস্কৃতিতে দাড়িয়ে গিয়েছিল "কারো প্রেমিকের সাথে অভিমান হলেই আমার সাথে কথা বলবে। আমিও আপন মনে তাদের সাজেশন দিতাম। দেখ এরকম কর, এভাবে হলে সে তোকে আমার মত করে ভালোবাসবে। তুই এভাবেই কর। মেয়েরা বোকা কিসিমের,সাজেশনটাই নিত অন্তনিহিত বাক্যটি বুঝতো না। বুঝতো না বলেইতো আমি এখনও পা দুলিয়ে সিগারেট খাই আর তারা বাচ্চার হিশুমিশ্রিত কাঁথা পাল্টায়। কি এমন হত বাচ্চার কাঁথা দুজন মিলে যদি পাল্টাতাম? বঞ্চিত হল বাচ্চাটা। আমার কি।

আবার সেরকম একটা ফোন! এবার কন্ঠে অটো মধু। অবিবাহিত বান্ধবী।
-হ্যালো কেমন আছিস
-তুই ফোন করে কখনও আমাকে কেমন আছিস জিজ্ঞেস করবি না। বলবি কতটা ভালো আছি!
-বাহ! পটে গেলামরে পটে গেলাম
আপনি কাউকে পটানোর চেষ্টা করছেন এটা বুঝে যাওয়ার মত অভিশপ্ত ব্যাপার জগতে আর নাই। আমি প্রার্থীত প্রেমিক থেকে বোকা সোকা বন্ধু হয়ে গেলাম।
-আরেহ না তোরে পটামু কেন? তুইতো আমার ভালো বন্ধু। আল্টিমেটলি আমরা দুজন ভালো বন্ধু!
-যাই হোক একটা সুখবর আছে!
-তোর কি বাচ্চা হবে? আমি মামা হতে চলেছি?
বান্ধবীটি কিঞ্চিত রেগে গেল। এই রাগ যদি অভিমান হত তবে আমি নিশ্চয় ডায়রির পাতাতে দীর্ঘ একটি কবিতা লিখতে পারতাম।
-তোর কি আমাকে সেরকম মনে হয়? বেয়াদব!
ইশ! বান্ধবীর মুখে বেয়াদব শব্দটা শুনতে এত ভালো লাগে কেন।
-ছি ছি তুই সেরকম হবি কেন? তুইতো সেই রকম! তা সুখবরটা বল
-আগামী মাসের ১৭ তারিখে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে। তোকে প্রথম দাওয়াত দিলাম।
-ডিভোর্স দিবি কবে?
-মানে?
- মানে আমার বুকে টাঙ্গিয়ে রেখেছি "এখানে ডিভোর্সি,বিধবা,বিবাহিত, অবিবাহিত সকলের ভালোবাসা গ্রহন করা হয়"। তোকে স্বাগতম।

গত ছ'মাসে আমার ৩ জন বান্ধবীর বিয়ে হল। আরেকজনের বিয়ে হবে। আমি প্রত্যেকটি বিয়েতে ফুলবাবু সেজ যাই, মূল বাবু আর সাজা হয় না। বান্ধবীদের সৎকার করে আসি। আর ভালো লাগে না।
একজন বন্ধুর হৃদয়ে একজন বান্ধবীর স্থান প্রেমিকা থেকে বেশী। প্রেমিকাতো প্রেমিকা হয়েই গেছে,বান্ধবীতো সংকীর্নমনা বান্ধবীতেই আছে। তবে বান্ধবীরা বন্ধুদের বেশকিছু জায়গায় গর্ব করার জায়গায় বানিয়ে দেয়। ক্যাম্পাসে আপনার বান্ধবী সুন্দরী হলে, ক্যাম্পাসের বাকি ছেলেদের কাছে ঈর্ষার পাত্র। সেই বান্ধবী যদি আপনার নির্ভেজাল বান্ধবীও হয় তাও আপনি কিসস্যার পাত্র হবেন। এদিক ওদিক কানাঘুষা চলবে আপনার সাথে অমুকর বেশ ইটিশ পিটিশ! এসব ব্যাপারে আমি বেশ সচেনত। কেউ যদি আমার কোন বান্ধবীকে নিয়ে অন্যকিছু সন্দেহ করে দুই হাত দুদিকে হাল্কা প্রসারিত করে খুব ভাব ধরে বলি "উই আর যাষ্ট ফ্রেন্ড"। সে অবশ্য মাঝে মাঝে অন্যকিছু বলতে চায়, তবে আমি আসলে বন্ধুর বেশী ভাবতে পারিনা। কথার শেষে অবশ্য জুড়ে দিই "তোরা না! একটা ছেলে মেয়ের বন্ধুত্ব সহজভাবে নিতে পারিস না!

যা বলছিলাম এ জীবনে যত বান্ধবী এসেছে ঠিক তত বান্ধবীর বিয়ে হয়েছে অন্য কোন পুরুষের সাথে। অতএব আপনার জীবনে বান্ধবীরা আসবে অন্য কোন পুরুষকে বিবাহ করে আপনাকে মামা বানিয়ে দেবার জন্য এবং অন্য পুরুষকে স্বামী বানিয়ে দেবার জন্য। যেন বান্ধবী হবার আগে কোন মেয়ের বিয়েই হয় না।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ২:৫০
৭৮টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×