স্কাল্প এবং প্রধানমন্ত্রী
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
কেউ-বা বলে জনগন,
কেউ-বা তার উম্মত-
চোখহীন বোধহীন
এক আদম সুরত।
যুগে যুগে আসে কতো
মহা-অবতার
সুখ বলো সত্য বলো
সব অন্ধকার।
তিনি বলেন জনগনের সুখ
তার সকল প্রচেষ্টা
টিভি থেকে আমি চোখ
সরাতে পারছিলাম না।
টিভি ছেড়ে দূরে অনেক দূর
চোখ আমার
এক রুমের ভিতর-
এক দেশ ভেসে উঠেছিল
এক গ্লাস জুস
ঠোঁট বেহুশ
চুমুকে ধীর চুমুকে
যেনো আস্তো শরীর- দেশ
চুমু দিচ্ছেন তিনি
ঘর্মাক্ত প্রধানমন্ত্রী
হাত ঘষছেন
গাল ডলছেন
রক্তজমা আইসি শরীরে।
২.
এই চোখ
হাত
নাক
কান
চুল
মগজ
রঙিন মোম-
আমি মোমের পুতুল।
তবু;
আমার আছে এক
স্কাল্প সরেস।
বলেছিলেন:
তিনি আছেন বলেই দেশ আছে
চোখ বুজলেই সব শেষ!
আমি টিভি থেকে
চোখ সরিয়ে ফেলেছিলাম।
ঊর্ধ্ব-আকাশ পানে
আমার চোখ-
রাশি রাশি জল আকাশে উড়ছে
সাত-মাত্রিকে স্কাল্প আমার
ঈশ্বরের নামে করছে উপবাস,
আমি প্রার্থনা করি-
করি উপহাস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন