
অপারেশনের ঠিক দুদিন পর হাসপাতালের ক্যাশিয়ার এসে মাকে বলে, চিন্তা করবেন না। আপনার বিল অলরেডি পরিশোধ করা হয়ে গেছে। এক বৃদ্ধ লোক বিল পরিশোধ করেছেন আর এই চিঠিটা দিয়ে গেছেন। চিঠি! কি লেখা? অবাক হয়ে মা জানতে চান। চিঠিটা খুলে পড়তে লাগলো ক্যাশিয়ার সাহেব । আমাকে ধন্যবাদ দিবেন না । আমি কেবল উছিলা মাত্র । ধন্যবাদ দিলে আপনার বেকুব ছেলেকে দিবেন। আপনি যখন হাসপাতালের বিছানায় পড়ে ছিলেন তখন তার বিশ্বাস ছিল যে একমাত্র ঈশ্বরই পারেন আপনাকে বাঁচাতে আর সেই বিশ্বাস নিয়ে সে সত্যি সত্যি ঈশ্বরকে খুঁজতে বের হয়েছিল। তার এই বিশ্বাসটা অটুট রাখা জরুরী , খুবই জরুরী। (সংগ্রকৃত)।
এই বিশ্বাসের পরও কিছু মা বৃদ্ধা আশ্রমে যাবে একটা নিদিষ্ট সময়ের পর। কিছু মা একা একা বন্ধ বাসায় অন্ধকার রুমে মরে থাকবে। কয়েকদিন পর প্রতিবেশীরা না দেখলে থানায় খবর দিবে । পুলিশ এসে গলিত মার মৃতদেহ বাহির করবে। তখন হয়তো সন্তান ব্যস্ত থাকবে দেশে কিংবা বিদেশে ।
আজকাল ধর্মীয় অনুশাসন মানুষকে বশ্যতায় রাখতে পারছে না। ধর্ম নিরহ হয়ে ধর্মের জায়গায় পড়ে আছে। আর মানুষ পাখি হয়ে আকাশে উড়ছে । যেমন কোন এরাবিয়ানের চীনে গিয়ে হালাল খাবার খোজ করার মত। অথচ সেই লোক চীন যায় কোন নামকরা কোম্পানির পণ্য নকল করার তদারকিতে। আমরাও এই মহামারীতে কীট হয়ে পলিটিক্স করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

