somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন বদলের সনদ

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ ঘোষণা করে ক্ষমতায় এসেছেন এবং জনগন আশাণ্বিতও হয়েছিল। নির্বাচনোত্তর সহিংসতা এবং দ্রব্য মূল্রের উর্ধগতি রোধ ছাড়া আর কোন বদল চোখে পড়ে না। তাঁর দিন বদলের সনদ কিছুদিনের মধ্যেই ৩ বদলের সনদে পরিনত হয়েছে-- নাম বদল, ধাম বদল ও কাম বদল। জোটের বদলে মহাজোট হয়েছে, জোটের কর্মীরা যে কাম করতো এখন মহাজোটের কর্মীরা করছে সেই কাম। হল দখল, হাট দখল ঘাট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাকরিবাজি, স্বজনপ্রীতি, দূর্নীতি,সন্ত্রাসী যা আগে জোট সরকারের আমলে হতো এখন তা মহাজোট সরকারের আমলে হচ্ছে মহা আকারে। কেউ কেউ বলেন, জোট সরকারের আমলেও এসব ছিল বা বেশী ছিল। খারাপ কাজ কখনও দৃষ্টান্ত হতে পারে না, খারাপ কাজের বদলে যদি ভাল কাজ করা না যায় তাহলে দিন বদল হবে কীকরে? জোট সরকার আমলে যত খুন হত্যা ধর্ষণ হয়েছে মহাজোট আমলে যদি তারও চেয়ে বেশী হয় তাহলে দিন বদলের আশা সুদূর পরাহত। জোট সরকারের সময় দুলু মন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচার থেকে রেহাই পেতে সালাম সরকারের নেতৃত্বে নাটরে লাঠি-বাশিঁ সমিতি গড়ে উঠেছিল। সেই নাটরেই গতকাল আওযামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হাতে প্রকাশ্য দিবালোকে রাজপথে খুন হলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লা নূর। এসব কি দিন বদলের নমুনা? প্রকাশ্যে এসব হত্যাকাণ্ড কি কোন সভ্য সমাজে গ্রহনযোগ্য? দেশটা কি সামনে যাচ্ছে না পিছনের দিকে? এভাবে জোট আর মহাজোটের মধ্যে যদি পাল্টাপাল্টি খেলা চলতে থাকে তাহলে দিনের বদল হবে না কোনদিনই। জনগণ আছে উভয়সংকটের মধ্যে। তারা যাকেই ভোট দিকনা কেন জোট নাহয় মহাজোট ক্ষমতায় আসবে আর চলবে এসব ৩ বদলের খেলা। এদের বিকল্প কোন তৃতীয় শক্তি যতদিদন না আসবে বা জোট-মহাজোটের চরিত্রের বদল যতোদিন না হবে ততোদিন এদেশের মানুষের দিন বদল হবে না কিছুতেই। অবশ্য বিকল্প কোন রাজনৈতিক শক্তির আগমনের কোন লক্ষণ মোটেও দৃষ্টিগোচর হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×